২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপন পরমাণু কর্মসূচি ঘোষণায় অনিচ্ছুক উ কোরিয়া

ছয়জাতি আলোচনার শর্তানুযায়ী উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হলেও বেঁধে দেওয়া সময়সীমা ৩১ ডিসেম্বরের মধ্যে গোপন পরমাণু কর্মসূচি ঘোষণায় ইচ্ছুক নয় উত্তর কোরিয়া। কঠোর গোপনীয়তার দেশ উত্তর কোরিয়ার জন্য এটি রীতিমতো একটি চ্যালেঞ্জ। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধার বিনিময়ে উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণসহ ৩১ ডিসেম্বরের মধ্যে গোপন পরমাণু কর্মসূচি ঘোষণা করতে রাজি হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2007, 08:54 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ছয়জাতি আলোচনার শর্তানুযায়ী উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হলেও বেঁধে দেওয়া সময়সীমা ৩১ ডিসেম্বরের মধ্যে গোপন পরমাণু কর্মসূচি ঘোষণায় ইচ্ছুক নয় উত্তর কোরিয়া। কঠোর গোপনীয়তার দেশ উত্তর কোরিয়ার জন্য এটি রীতিমতো একটি চ্যালেঞ্জ। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধার বিনিময়ে উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণসহ ৩১ ডিসেম্বরের মধ্যে গোপন পরমাণু কর্মসূচি ঘোষণা করতে রাজি হয়েছিল। পরমাণু নিরস্ত্রীকরণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। একাজে অগ্রগতিও হচ্ছে বলে জানিয়েছেন অস্ত্র পরিদর্শকরা। কিন্তু ওই ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, " উত্তর কোরিয়া ওই সময়সীমার মধ্যে পরমাণু অস্ত্র বিস্তার কর্মসূচির বিস্তারিত জানাতে অনীহা প্রকাশ করছে।" কর্মকর্তা বলেন, " তাদের হাতে আসলে অস্ত্র আছে। আর তাই তাদেরকে বলতে হবে সেই অস্ত্র কর্মসূচিটা কেমন।" কিন্তু এটি অনেকটা একটি দেশের সামরিক গোপনীয়তার পর্যায়ে পড়ে যায়। আর উত্তর কোরিয়া খুবই গোপনীয়তার দেশ। এরকম একটি দেশের সামরিক গোপনীয়তা জানা কঠিন ব্যাপার। গত কয়েক দশক ধরে উত্তর কোরিয়া নিজ দেশের নাগরিকদের কাছেই কোনো রাষ্ট্রীয় তথ্য প্রকাশ করেনি। ছাপেনি অর্থনৈতিক কোনো পরিসংখ্যান। বহির্বিশ্বেও উত্তর কোরীয়দের যাতায়াত এবং যোগাযোগের ওপর বিধিনিষেধ আছে। কেবলমাত্র কিম জং ইলই তার দীর্ঘ কর্মজীবনে জনসম্মুখে একবার কিছু কথা বলেছিলেন। উত্তর কোরিয়ার পরমাণু ঘোষণা নিয়ে আলোচনা করতে পিয়ংইয়ং অবস্থানরত মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তা সুং কিম কয়েকটি ক্ষেত্রে অগ্রগতির কথা বললেও কয়েকটি ক্ষেত্রে পিয়ংইয়ংয়ের অনঢ় অবস্থানের কথা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা একথা জানান। উত্তর কোরিয়ার পরমাণু শক্তি সংস্থার জেনারেল ডাইরেক্টর এবং পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে কিমের প্রথম দিনের আলোচনার পর ওই কর্মকর্তা জানান, তারা উত্তর কোরিয়ার গোপন পরমাণু কর্মসুচি ঘোষণার ব্যাপারে খুবই মিশ্র একটি চিত্র পাচ্ছেন। তিনি বলেন, "আমরা কিছুটা অগ্রগতি অর্জন করেছি। কিন্তু কয়েকটি ব্যাপারে অগ্রগতি হচ্ছে না।" উত্তর কোরিয়া ৩১ ডিসেম্বরে গোপন পরমাণু কর্মসূচি ঘোষণা নাও করতে পারে বলে ওয়াশিংটন ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৮৪১