পাকিস্তান, ডিসেম্বর, ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো বৃহস্পতিবার অভিযোগ করে বলেছেন, সরকার নিরাপত্তা বাহিনীকে তার কার্যারয় বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। আর অন্যদিকে পাকিস্তানের গোয়েন্দা এজেন্টরা প্রার্থীদেরকে ৮ জানুয়ারির নির্বাচন না করার জন্য বাধ্য করছে।
তবে তারপরও বেনজির বলেন, "পাকিস্তান মুদ্রাস্ফীতি এবং উন্নযনে এতটাই জর্জরিত যে প্রেসিডেন্ট মুশাররফের সমর্থকদের জন্য নির্বাচনে জয়লাভ করা কঠিন হবে।"
তিনি আরও বলেন, " সরকার ভয় পেয়েছে । সেকারণেই তারা নিরাপত্তা বাহিনীকে দিয়ে আমাদের পার্টি কার্যালয় বন্ধ করে দিচ্ছে। উপরন্তু গোয়েন্দা পাঠিয়ে তারা আমাদের প্রার্থীদেরকে প্রার্থীতা পরিহার করার কথা বলছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৭ঘ.
bdnews24