২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ সালে মধ্যপ্রাচ্য শান্তি অর্জন অসম্ভব: আসাদ

২০০৮ সালে মধ্যপ্রাচ্যে শান্তি অর্জন করা বাস্তবে সম্ভব নয়। কারণ, ওই সময়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একথা বলেছেন। দামেস্ক প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিলিস্তিন সাহায্য সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও গত মাসে অনুষ্ঠিত অ্যানাপোলিস সম্মেলনে যোগ দেয়। ওই সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন ২০০৮ সালের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে একটি চুক্তিতে পৌঁছতে একমত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ভিয়েনা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৮ সালে মধ্যপ্রাচ্যে শান্তি অর্জন করা বাস্তবে সম্ভব নয়। কারণ, ওই সময়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একথা বলেছেন। দামেস্ক প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিলিস্তিন সাহায্য সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও গত মাসে অনুষ্ঠিত অ্যানাপোলিস সম্মেলনে যোগ দেয়। ওই সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন ২০০৮ সালের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে একটি চুক্তিতে পৌঁছতে একমত হয়েছে। কিন্তু অস্ট্রিয়ার দৈনিক 'দিয়ে প্রেসে'- এর সঙ্গে এক সাক্ষাৎকারে আসাদ বলেন, "বর্তমান মার্কিন প্রশাসনের শেষ বছরে এসে শান্তি আলোচনার কথা বলাটা অনেক দেরী হয়ে গেছে।" সাক্ষাৎকারটি বুধবার ছাপা হয়। আসাদ আরও বলেন, " অ্যানাপোলিসটা একদিনের ব্যাপার। এর পরবর্তী প্রচেষ্টার ওপরই গোটা প্রক্রিয়াটা নির্ভর করবে। ফলে আমরা আশাবাদী হলেও সতর্ক থাকতে হবে।" যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হচ্ছে ৪ নভেম্বরে। সিরিয়া বলেছে, অ্যনাপোলিস সম্মেলনে ইসরায়েলের কাছ থেকে অধিকৃত গোলান মালভূমি উদ্ধারের চেষ্টায় আলোচনার সূচনা হয়েছে। সিরিয়া এবং ইসরায়েল এ বিষয়টি নিয়ে আলোচনায় শান্তির পথে ৮০ শতাংশ এগিয়েছে। কিন্তু এখন একজন রেফারি দরকার উল্লেখ করে আসাদ বলেন, " যুক্তরাষ্ট্র ইইউ এবং জাতিসংঘের সমর্থন নিয়ে চলার চেষ্টা করে। কিন্তু যুক্তরাষ্ট্র ছাড়া কার্যত কোনো কাজই হবে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২১ঘ.