২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক চ্যালেঞ্জর মুখে দ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বুধবার বিপুল ভোটে জয়ী কনজারভেটিভ প্রার্থী সাবেক ব্যবসায়ী লি মায়ুং-বাক এর সামনে এখন অর্থনৈতিক চ্যালেঞ্জ। অর্থনীতির চাকা সচল করে ভোটারদের জীবনযাত্রামানের উন্নতি এবং উত্তর কোরিয়াকে রুখে দাঁড়ানোর প্রতিশ্র"তি দিয়ে লি এই নির্বাচনে বিপুল ভোট কুড়িয়েছেন। আর তাই তার জয়ে দেশের অর্থভাগ্য এখন কোন পথে যায় সেদিকেই চেয়ে আছে জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 10:25 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

সিউল, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বুধবার বিপুল ভোটে জয়ী কনজারভেটিভ প্রার্থী সাবেক ব্যবসায়ী লি মায়ুং-বাক এর সামনে এখন অর্থনৈতিক চ্যালেঞ্জ। অর্থনীতির চাকা সচল করে ভোটারদের জীবনযাত্রামানের উন্নতি এবং উত্তর কোরিয়াকে রুখে দাঁড়ানোর প্রতিশ্র"তি দিয়ে লি এই নির্বাচনে বিপুল ভোট কুড়িয়েছেন। আর তাই তার জয়ে দেশের অর্থভাগ্য এখন কোন পথে যায় সেদিকেই চেয়ে আছে জনগণ। লি ইতোমধ্যেই দেশের অর্থনীতি পুনরুজ্জীবীত করার প্রতিশ্র"তি পূরণে সংগ্রাম করে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বাৎসরিক গড় প্রবৃদ্ধি ৪ শতাংশের একটু বেশি। গত ৫ ধরে তা একইরকম আছে। এই প্রবৃদ্ধি এশিয়ার সমৃদ্ধশালী অর্থনীতির ক্ষেত্রে খুব একটা খারাপ বলা যায় না। কিন্তু এই প্রবৃদ্ধি ৭ শতাংশে নিয়ে যাওয়া দক্ষিণ কোরীয়দের প্রত্যাশা। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় লি কে এখন অগ্রাধিকার ভিত্তিতে প্রবৃদ্ধি বাড়ানোর একটি দীর্ঘমেয়াদী কৌশল বা কর্মপরিকল্পনা নিতে হবে। সংগ্রাম করতে হবে গুণগতমানের ভালো কর্মসংস্থান সৃষ্টির, ধনী-দরিদ্র্যের বৈষম্য দূর করার। সেইসঙ্গে সার্ভিস সেক্টরগুলোও তাকে উন্নত করার পদক্ষেপ নিতে হবে। যে দিকটি তার পূর্বসূরীরা দীর্ঘদিন ধরে অবহেলা করে এসেছেন। ভারত এবং চীনের মতো নানা ধরনের পণ্য উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতার মাঝে দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক দিক থেকে সহজে সফলকাম হতে পারবে কিনা তা নিয়ে কোরীয়রা সংশয়ে আছে। সিডনির অর্থনীতিবিদ ড্যানিয়েল মেলসার বলেন, " কোরিয়ার মতো একটি সম্পদশালী, বৃহৎ অর্থনীতির দেশকে কেবল রপ্তানীমূখী হলে চলবে না। তাদেরকে অভ্যন্তরীণ অর্থনীতির দিকেও নজর দিতে হবে। বিশেষ করে উৎপাদনের ওপর জোর দিতে হবে।" বুধবারের নির্বাচনে লি প্রধান প্রতিদ্বন্দ্বী লিবারেল প্রার্থী চুং দং-ইয়ংয়ের থেকে দ্বিগুণ ব্যবধানে জয় লাভ করেন। রাষ্ট্রীয় কেবিএস এবং বেসরকারি এমবিসি টেলিভিশনের বুথ ফেরত জরিপে লি পান ৫০ দশমিক তিন শতাংশ সমর্থন। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী চুং পান মাত্র ২৬ শতাংশ ভোট। চুং নির্বাচনে তার পরাজয় স্বীকার করে নিয়েছেন। জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে চুং বলেন, "জনগণ আজ যে সিদ্ধান্ত নিয়েছে তা আমি মেনে নিলাম। আশা করি লি মায়ুং বাক ভালোভাবেই দেশের নেতৃত্ব দেবেন।" লি মায়ুং এর গ্র্যান্ড ন্যাশনাল পার্টি (জিএনপি)'র ঊর্ধ্বতন এক এমপি বলেছেন, " জনগণ দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম ব্যক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করেছে।" নির্বাচনী প্রচারাভিযানের প্রথম থেকেই লি এগিয়ে ছিলেন। টানা দশ বছরের লিবারেল শাসনের পর ভোটাররা যে এবার পরিবর্তন চাইছে নির্বাচন পূর্ব বিভিন্ন জনমত জরিপে তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এশিয়ার চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশটির জনগণ এমন একজন নেতা চাইছেন যিনি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও তরন্বিত করতে পারবেন। একটি ভোট কেন্দ্রে লি সাংাবদিকদের বলেন, "গত দশ বছর ধরে একই দলের শাসন চলছে এটা পরিবর্তন দরকার।" তবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও হুন্দাই গ্র"পের সাবকে শীর্ষ কর্মকর্তা ও সিউলের সাবেক মেয়র লি মায়ুং আর্থিক কেলেঙ্কারি নিয়ে ঝামেলায় পড়তে পারেন। সেক্ষেত্রে তিনিই হবেন দেশটির প্রথম প্রেসিডেন্ট যার বিরুদ্ধে অনিয়মের তদন্ত হচ্ছে। একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান উদ্যোক্তাদের অর্থ আত্মসাতের ঘটনায় লি জড়িত কিনা তা তদন্তের জন্য দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট গত সোমবার একজন বিশেষ তদন্তকারী নিয়োগ দিয়েছে। তবে লি তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০১ঘ.