গাজা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজা উপত্যকায় মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের গেরিলা সংগঠন 'ইসলামিক জিহাদ' এর ১৩ জন সদস্য নিহত হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তা এবং গেরিলারা একথা জানিয়েছে।
ইসলামিক জিহাদ জানায়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি মসজিদ থেকে বেরিয়ে আসার সময় ইসরায়েলের বিমান হামলায় তাদের ৪ গেরিলা নিহত হয়েছে। কিন্তু এর কয়েকঘন্টা আগে ইসরায়েলি বিমান হামলায় ৭ জন ইসলামিক জিহাদ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গাজার এক ঊর্ধ্বতন কমান্ডারও রয়েছেন।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম তীরের জেনিন শহরের কাছে মঙ্গলবার ভোররাতে ইসরাইলি সেনাদের হামলায় ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হন।
এর আগে সোমবার গাজা উপত্যকতায় বেশ কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে ইসলামাকি জিহাদের এক শীর্ষ কমান্ডার নিহত হয়।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী গেরিলা কমান্ডার ছিলেন মজিদ আল-হারাজিন। সোমবারের হামলায় তিনি নিহত হন।
এদিকে, এক বিবৃতিতে ইসলামিক জিহাদ জানিয়েছে, "জেনারেল কমান্ডার হত্যা শহীদী অভিযান চালানোর পথ প্রসারিত করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24