২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে অঘোষিত সফরে রাইস

অঘোষিত এক সফরে মঙ্গলবার ইরাকের কিরকুকে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। ইরাকের নেতাদেরকে সংহতি স্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানানোই তার এ সফরের উদ্দেশ্য। এক মার্কিন কর্মকর্তা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 08:53 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

কিরকুক, ইরাক, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অঘোষিত এক সফরে মঙ্গলবার ইরাকের কিরকুকে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। ইরাকের নেতাদেরকে সংহতি স্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানানোই তার এ সফরের উদ্দেশ্য। এক মার্কিন কর্মকর্তা একথা বলেছেন। সেপ্টেম্বরের পর এটিই ইরাকে রাইসের প্রথম সফর। ওই সময় রাইস প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে আনবার প্রদেশ সফর করেন। আনবার সুন্নি আরব বিদ্রোহিদের সাবেক ঘাঁটি। এ ঘাঁটি বিদ্রোহী মুক্ত করতে সফল হয়েছে মার্কিন বাহিনী। ইরাকে সহিংসতা কমে আসার সুযোগে মার্কিন কর্মকর্তারা যখন ইরাকি নেতাদেরকে সংহতি স্থাপন পক্রিয়া শুরু করে রাজনৈতিক অগ্রগতি অর্জনের আহ্বান জানাচ্ছেন ঠিক সে সময়ই এখানে এসে হাজির হলেন রাইস। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের বৈঠক এবং প্যারিসে আন্তর্জাতিক ফিলিস্তিন সাহায্য সম্মেলন শেষে রাইস ইরাকে এই সফরে গেলেন। জুন মাস থেকে ইরাকে সহিংসতা সা