ব্রাসেলস, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপীয় কমিশন সোমবার পাকিস্তানে জরুরি অবস্থা তুলে নেওয়ার পদক্ষেপকে স্বাগত জানালেও নির্বাচনের আগে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।
প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ শনিবার জরুরি অবস্থা তুলে নেওয়ায় ইইউ এর ৫০ জনের একটি পর্যবেক্ষক দলকে ৮ জানুয়ারীর নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঠানো সম্ভব হবে। ইইউ এর নির্বাহী কর্মকর্তার এক মুখপাত্র আমাদেউ আলতাফাজ
একথা বলেছেন।
নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, " আমরা মুশাররফের ওই পদক্ষেপকে স্বাগত জানাই। তবে নির্বাচনের আগে মানুষের মৌলিক অধিকারের ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নেওয়াটাও অপরিহার্য। আর এভাবে আমরা রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের আস্থা বাড়ানোর জন্য সরকারকে আরও কিছু পদক্ষেপ নেওয়ার আবেদন জানাচ্ছি।"
সব রাজনৈতিক দলের জন্য সমান প্রচারাভিযানের সুযোগ সৃষ্টি করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও আলতাফাজ গুরুত্বারোপ করেন।
ইইউ এক্সটারনাল রিলেশসনস কমিশনার বেনিতা ফেরেরো-ওয়াল্ডনারের বিশ্বাস, এখন পাকিস্তানে নির্বাচনী মিশন শুরু করা সম্ভব। কিন্তু তিনি বলেন, আরও কয়েকটি বিষয় পরিস্কার হওয়া দরকার।
যেমন: পাকিস্তানকে মানবাধিকার রক্ষা করা, নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের অনুমতি দেওয়া এবং নির্বাচন অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে রাজি হতে হবে।
পাশ্চিমাদের গুরুত্বপূর্ণ মিত্র প্রেসিডেন্ট মুশাররফ স
bdnews24