২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ায় ২১৫ সেনা হত্যার দাবি ওএনএলএফ বিদ্রোহিদের

ইথিওপিয়ার পূর্ব ওগাদেন অঞ্চলে এ সপ্তাহে ২১৫ জন সেনা হত্যা করার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী ওগাদেন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ওএনএলএফ) বিদ্রোহিরা। তবে ইথিওপিয়া সোমবার এ দাবি অবান্তর বলে উড়িয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 01:39 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

আদ্দিস আবাবা, ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইথিওপিয়ার পূর্ব ওগাদেন অঞ্চলে এ সপ্তাহে ২১৫ জন সেনা হত্যা করার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী ওগাদেন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ওএনএলএফ) বিদ্রোহিরা। তবে ইথিওপিয়া সোমবার এ দাবি অবান্তর বলে উড়িয়ে দিয়েছে। ওএনএলএফ রোববার বলেছে, বৃহস্পতিবার থেকে চলমান লড়াইয়ে তারা ওগাদেনের ফিক জোনের গালাসে এলাকায় ২১৫ জন সেনাকে হত্যা করেছে। কিন্তু এ দাবি অস্বীকার করে ইথিওপিয়ার তথ্যমন্ত্রী বেরহান হেইলু রয়টার্সকে বলেন, " ওএনএলএফ এর ২১৫ সেনা হত্যার দাবি সম্পূর্ণ অতিরঞ্জিত এবং অবান্তর।" ওএনএলএফ বিদ্রোহিরা তাদের ওপর চালানো সরকারি সেনা অভিযানে মানবাধিকারের অপব্যবহারের অভিযোগ করে আসছে। মানবাধিকার সংগঠনগুলোও এর সমালোচনা করেছে। ওএনএলএফ বলেছে, লড়াই এখনও চলছে এবং তারা ৫৫ টি আগ্নেয়াস্ত্র দখল করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর/এলকিউ/১৯২৯ঘ.