প্যারিস, ডিসেম্বর, ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর/রয়টার্স)--- হামাসের বিরুদ্ধে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাত শক্তিশালী করতে সোমবার ফ্রান্স আয়োজিত আন্তর্জাতিক ফিলিস্তিন সাহায্য সম্মেলনে ইইউ-এর কাছ থেকে ৪৪০ মিলিয়ন ইউরো সাহায্যের প্রতিশ্র"তি পেয়েছে ফিলিস্তিন। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের শান্তি আলোচনা শুরুর মাঝে ফ্রান্স এই সম্মেলনের উদ্যোগ নেয়।
ওই বিপুল পরিমাণ ইউরোর বেশির ভাগই দেওয়া হচ্ছে ফিলিস্তিনের সংস্কার ও উন্নয়ন কর্মসূচির জন্য। এই সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা সম্মেলনেই পেশ করার কথা ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফায়েদের। ইউরোপীয় কমিশনের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন একটি ফিলিস্তিন-ইউরোপীয় সাহায্য ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় এই সাহায্য ফিলিস্তিনকে দেওয়া হবে। আর এই সাহায্য সরাসরি চলে যাবে ফায়েদ সরকারের অর্থমন্ত্রণালয়ের একাউন্টে।
ইইউ এর এক কর্মকর্তা জানান, "ফিলিস্তিন এই সাহায্য হাতে পাবে মার্চে। শাসনব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে এই তহবিল ব্যয় হবে।" কিন্তু হামাস এর কানাকড়িও পাবে না। হামাসকে এড়িয়েই এই অর্থ দিচ্ছেন দাতারা।
৪৪০ মিলিয়ন ইউরো ছাড়াও এ সম্মেলনে ফিলিস্তিন অর্থনৈতিক উন্নয়নের জন্য দাতাদেশগুলোর প্রতিনিধিদের কাছ থেকে ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার অর্থসাহায্যের প্রতিশ্র"তি পাবে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে গতি পাবে নতুন করে শুরু হওয়া মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা।
সম্মেলনের শুরুতেই ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেছেন, "কয়েক বছরের সহিংসতা, অবিশ্বাসের পর অ্যানাপোলিস সম্মেলন আশা জাগিয়েছে।" সম্মেলনে যোগ দেওয়া প্রায় ৯০ টি দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, "উদার হউন। এর ওপরই শান্তি নির্ভর করছে এবং এই শান্তি বিশ্বের জন্য সহায়ক হবে।"
উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্র আয়োজিত অ্যানাপোলিস সম্মেলনের ধারাবাহিকতায়ই একদিনের এই সম্মেলন আয়োজন করেছে ফ্রান্স। অ্যানাপোলিস সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে শান্তি আলোচনার সূচনা হয়েছে এবং ফিলিস্তিনের স্বাধীনতা প্রশ্নে দু'পক্ষই ২০০৮ সালের শেষ নাগাদ একটি চুক্তিতে উপণীত হওয়ার আশা প্রকাশ করেছে।
তারপরও ফিলিস্তিনে ইসরায়েলি চেকপয়েন্টের দৌরাত্ম আর ফাতাহ'র সঙ্গে হামাসের ক্ষমতার লড়াইয়ের কারণে ফ্রান্সের ওই দাতা সম্মেলন কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে।
'ফ্রেঞ্চ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স' (আইএফআরআই) এর কর্মকর্তা ফিলিপ মোরেয়ু ডিফার্জেস বলেছেন, "তারা মাহমুদ আব্বাসের হাত শক্তিশালী করতে চাইছে। কিন্তু তাদের কোনো কিছু করার ক্ষমতা আসলে সিমীত।"
তিনি আরও বলেন, " মাহমুদ আব্বাস এবং হামাসের মধ্যে ক্ষমতার লড়াই চলছে। এর কোনো সুরাহা হয়নি। আন্তর্জাতিক স
bdnews24