মস্কো, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাশিয়া সোমবার একটি নতুন অন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির নৌবাহিনী একথা জানিয়েছে।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আর্কটিকের ব্যারেন্টস সাগরে মোতায়েন পরমাণু শক্তিসম্পন্ন তুলা সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় এবং এটি রাশিয়ার প্রশান্ত মাহাসাগরীয় উপকূলের কামচাতকা উপদ্বীপের কুরার নির্দিষ্ট এলাকায় গিয়ে আঘাত হানে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, "নৌবাহিনীর কৌশলগত পরমাণু সেনাদের প্রস্তুতি পরীক্ষার প্রশিক্ষণের অংশ হিসাবে পানির নীচের একটি স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।"
তবে কী ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে জানাতে অস্বীকৃতি জানিয়েছেন, নৌবাহিনীর এক মুখপাত্র। অবশ্য, বার্তাসংস্থা ইতার-তাস জানিয়েছে, প্রেসিডেন্ট ভ
bdnews24