২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ ইরাকে হামলায় যুক্তরাষ্ট্রের অনুমতি ছিল: তুর্কি জেনারেল

"যুক্তরাষ্ট্রের অনুমতি পেয়েই তুরস্ক রোববার উত্তর ইরাকের পিকেকে ঘাঁটিতে হামলা চালিয়েছে"-- তুরস্ক সেনাবাহিনীর জেনারেল ইয়াসির বাইয়ুকানিতের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় আনাতোলি সংবাদ সংস্থা একথা জানিয়েছে। কিন্তু তুরস্ককে এরকম কোনো অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 09:28 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

আঙ্কারা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---"যুক্তরাষ্ট্রের অনুমতি পেয়েই তুরস্ক রোববার উত্তর ইরাকের পিকেকে ঘাঁটিতে হামলা চালিয়েছে"-- তুরস্ক সেনাবাহিনীর জেনারেল ইয়াসির বাইয়ুকানিতের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় আনাতোলি সংবাদ সংস্থা একথা জানিয়েছে। কিন্তু তুরস্ককে এরকম কোনো অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আনাতোলি সংবাদ সংস্থা ইয়াসিরের উদ্ধৃতি দিয়ে জানায়, "যুক্তরাষ্ট্র রোববার রাতে আমাদের জন্য ইরাকের আকাশপথ উন্মুক্ত করে দেয়। এর মধ্য দিয়েই তারা আমাদেরকে অভিযান চালানোর অনুমতি দেয়।" কিন্তু মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা ওই কথা অস্বীকার করে বলেছেন, " আমরা তাদের কোনো সিদ্ধান্ত অনুমোদন করিনি। এটি আমাদের অনুমতি দেওয়া না দেওয়ার ব্যাপার নয়। তবে আমরা তুরস্কের অভিযান চালাতে আসার খবর আগেভাগেই পেয়েছিলাম।" ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, রোববার উত্তর ইরাকে তুর্কি হামলায় এক নারী নিহত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে ওই এলাকার শ'শ' লোক। তবে ইয়াসির তুর্কি অভিযানে সাধারন লোকজনদের ওপর হামলা চালানোর কথা অস্বীকার করেছে। নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) গেরিলাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনেই হামলা চালানোর অধিকার রয়েছে বলে দাবি করে আসছে তুরস্ক। তুরস্কের যুদ্ধবিমান রোববার উত্তর ইরাকের অনেক গভীরে প্রবেশ করে বেশ কয়েকটি গ্রামে বোমা হামলা চালিয়েছে। কুর্দি গেরিলাদের বিরুদ্ধে কয়েক মাসের মধ্যে চালানো ভয়াবহ এ হামলায় এক নারী নিহত এবং অপর দুইজন আহত হয়। এদিকে, আঙ্কারা থেকে তুর্কি সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের যুদ্ধবিমান উত্তর ইরাকের নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) পিকেকে গেরিলাদের আস্তানায় হামলা চালিয়েছে। প্রসঙ্গত, পিকেকে গেরিলারা তুরস্কের অভ্যন্তরে হামলা চালানোর জন্য উত্তর ইরাককে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করে আসছে। নিহতের ঘটনা সত্য হলে তা হবে সা