২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে জেল ভেঙে পালিয়েছে ৩শ' বন্দি

ভারতের ছত্তিশগড়ে রোববার কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে জেল ভেঙে পালিয়েছে ৩শ বন্দি। এদের মধ্যে বেশ কিছু মাওবাদী বিদ্রোহী রয়েছে। পুলিশ একথা জানিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শান্ত কুমার পাসোয়ান বলেছেন, " ছত্তিশগড়ের জেলে আটক প্রায় ৪০ জন মাওবাদী বিদ্রোহী কারাকক্ষ থেকে পালিয়ে কারারক্ষীদের রাইফেল ছিনিয়ে নেয় এবং অন্যান্য বন্দিদের মুক্ত করে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 03:15 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

রয়াপুর, ভারত, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের ছত্তিশগড়ে রোববার কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে জেল ভেঙে পালিয়েছে ৩শ বন্দি। এদের মধ্যে বেশ কিছু মাওবাদী বিদ্রোহী রয়েছে। পুলিশ একথা জানিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শান্ত কুমার পাসোয়ান বলেছেন, " ছত্তিশগড়ের জেলে আটক প্রায় ৪০ জন মাওবাদী বিদ্রোহী কারাকক্ষ থেকে পালিয়ে কারারক্ষীদের রাইফেল ছিনিয়ে নেয় এবং অন্যান্য বন্দিদের মুক্ত করে।" পাসোয়ান ফোনে রয়টার্সকে বলেন, " এটি খুবই অবাক করা ঘটনা। এটি সুপরিকল্পিত বলেই মনে হচ্ছে।" জেলের অভ্যন্তরীণ কয়েকটি সূত্র বলেছে, " জেলারের সায় ছাড়া এ ঘটনা ঘটা সম্ভব না। " পাসোয়ান বলেন, "মাওবাদীদের কয়েকজন রাইফেল এবং রিভলবারের মুখে নিরাপত্তা কর্মকর্তাদের জিম্মি করে রাখে এবং বাদবাকী বিদ্রোহিরা তাদের সঙ্গেকার অন্যান্য বন্দিদের জেল থেকে বেরিয়ে যেতে সাহায্য করে।" তিনি আরও বলেন, " ঘটনাস্থলে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা আশেপাশের এলাকা খুঁজে দেখছে। উল্লেখ্য, ছত্তিশগড় মাওবাদী বিদ্রোহিদের ঘাঁটি। মাওবাদীদের দাবি, তারা দরিদ্র কৃষক এবং ভূমিহীনদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে আসছে। মাওবাদী সংঘর্ষে ভারতে শ'শ' পুলিশসহ হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৫ঘ.