তেহরান, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরান রোববার বলেছে, বাগদাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফা আলোচনার সময় তারা ইরাকের 'সন্ত্রাসী দলগুলোর' কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে ইচ্ছুক।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আলি হোসেইনি জানিয়েছেন, ইরাকে সহিংসতা নিরসনের উপায় নিয়ে দুই শত্র" দেশের মধ্যে আগামী সপ্তাহে চতুর্থ পর্বের আলোচনা হতে পারে। তবে, বৈঠকের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তিনি কিছু বলেননি।
'পিপল'স মুজাহিদিন অব ইরান' (পিএমওআই) সম্পর্কে প্রশ্ন করা হলে হোসেইনি বলেন, "আলোচ্যসূচিতে আসলে এটা নিয়ে আলোচনা হবে এবং কিছু সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডকে আমাদের আলোচনায় অন্তর্ভূক্ত করতে হবে।"
পিএমওআই যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কালো তালিকাভুক্ত এবং ইরাকে সংগঠনটির ঘাঁটি রয়েছে।
পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক সত্ত্বেও ইরাকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এ বছরে ইরান-যুক্তরাষ্ট্র তিনদফা আলোচনা হয়েছে। এসব আলোচনা দেশ দুটির মধ্যকার দীর্ঘদিনকার কূটনীতিক অচলবস্থা কিছুটা প্রশমিত করেছে।
এর আগে, গত শক্রবার বাগদাদে মার্কিন কর্মকর্তারা জানান, ইরাকের নিরাপত্তা ইস্যু নিয়ে এ সপ্তাহে নির্ধারিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে, তারা জানান, তবে ডিসেম্বরের শেষ দিকে আলোচনার তারিখ ঠিক করার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন।
রোববার হোসেইনি আরও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণাণয়ের একটি দল বর্তমানে বাগদাদে রয়েছেন।
তিনি বলেন, "তারা এখন ইরাকি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। আসন্ন বৈঠকে যাতে ভালো ফল পাওয়া যায় সে উদ্দেশ্যে তারা আলোচনা করছেন। আমরা চাই মার্কিনিরা এই ফলাফলের ব্যাপারে প্রতিশ্র"তিবদ্ধ থাকবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৫৪ ঘ.
bdnews24