২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালি পার্লামেন্টের কাছে বোমা বিস্ফোরণ, ১২ সেনা আহত

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় বাইদোয়া শহরে পার্লামেন্টে ঢোকার একটি রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে কমপক্ষে ১২ সেনা আহত হয়েছে শনিবার। এছাড়া রাজধানী মোগাদিসুতে অন্য একটি সহিংস ঘটনায় দুজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

মোগাদিসু, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় বাইদোয়া শহরে পার্লামেন্টে ঢোকার একটি রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে কমপক্ষে ১২ সেনা আহত হয়েছে শনিবার। এছাড়া রাজধানী মোগাদিসুতে অন্য একটি সহিংস ঘটনায় দুজন নিহত হয়েছে। মোগাদিসুতে সোমালি-ইথিওপিয়ান বাহিনীর সঙ্গে মুসলিম জঙ্গিদের সংঘর্ষের দুদিন পর এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। বাইদোয়ার পুলিশ কর্মকর্তা আদেন মোয়ালিম বলেন, "পার্লামেন্টে ঢোকার একটি রাস্তায় সেনা টহল দিচ্ছিল। এ সময় দূর নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে তাদের গাড়ির কাছে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ১২ সেনা আহত হন। আহতদের মধ্যে একজন ইথিওপিয়ানও আছে।" এছাড়া রাজধানী মোগাদিসুর বাকারা মার্কেটে বন্দুক যুদ্ধের পর সন্ত্রাসীরা সরকারি সেনাবাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়লে দু'জন নিহত হন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক সাংবাদিক বলেন, "সংঘর্ষের সময় বিদ্রোহীরা চোখ বাঁধা এক বন্দিকে হত্যা করে। অন্যজন ক্রসফায়ারে পড়ে মারা যান।" তিনি বলেন, "আমি এবং কিছু লোক দেখেছি চোখ বাঁধা ওই ব্যক্তিকে ছয় যুবক পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে। অনেকে বলাবলি করছেন, নিহত ব্যক্তি সরকারি বাহিনীর পক্ষে গোয়েন্দাগিরি করতেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১৩ ঘ.