২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন ভয়াবহ স্বাস্থ্য ঝ্্ুঁকি সৃষ্টি করবে: ডব্লিউএইচও

জলাবয়ু পরিবর্তনের ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে গেলে দাবদাহ ও পানিস্বল্পতায় লাখ লাখ মানুষ ম্যালেরিয়া ও ডায়রিয়ার মত রোগে আক্রান্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি মারিয়া নেইরা বৃহস্পতিবার বালি সম্মেলনে একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 01:53 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

নুসা দুয়া, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলাবয়ু পরিবর্তনের ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে গেলে দাবদাহ ও পানিস্বল্পতায় লাখ লাখ মানুষ ম্যালেরিয়া ও ডায়রিয়ার মত রোগে আক্রান্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি মারিয়া নেইরা বৃহস্পতিবার বালি সম্মেলনে একথা জানিয়েছেন। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধির ফলে ম্যালেরিয়া ও ডায়রিয়ার মতো রোগে মৃত্যুর সংখ্যাও বাড়বে। এছাড়া পরিবেশ দুষণের মাধ্যমে ওজনস্তর ক্ষতিগ্রস্ত হওয়ায় হৃদরোগের ঝুঁকিও বেড়ে যাবে। তছাড়া তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সম্পর্কিত যেমন ডেঙ্গু ও কলেরা রোগের প্রর্দূভাবও বেড়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গণস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক পরিচালক মারিয়া নেইরা বৃহস্পতিবার বালিতে পরিবেশ সম্মেলনে বলেন, "অনেকগুলো মরণব্যাধির সঙ্গে পরিবেশের বেশ সম্পর্ক রয়েছে।" তিনি বলেন, "কৃষি উৎপাদন কমে যাওয়ায় অপুষ্টি নিয়ে আমরা উদ্বিগ্ন। পানি স্বল্পতার কারণে ডায়রিয়া নিয়েও আমরা উদ্বিগ্ন। তাছাড়া যেখানে আগে ডেঙ্গ ও ম্যালেরিয়ার প্রার্দূভাব ছিল না এখন সে সমস্ত এলাকায় এসব রোগের উপস্থিতি দেখে আমরা আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছি।" মারিয়া জানান, তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে ডায়রিয়ার ঝুঁকি বাড়ে আট শতাংশ। জলবায়ু পরিবর্তনের ফলে মশাবাহিত রোগ ডেঙ্গুর ঝুঁকি ৫০ থেকে ৬০ শতাংশ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪৪ঘ.