২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ব্রিটিশ কাউন্সিল বন্ধের পরিকল্পনায় ব্রাউনের 'না'

ব্রিটেনের আঞ্চলিক কার্যালয় ব্রিটিশ কাউন্সিল বন্ধের রাশিয়ার পারিকল্পনা মেনে নেওয়া যায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বৃহস্পতিবার একথা বলেছেন। তিনি রাশিয়াকে এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বুধবার কেবল মস্কো ছাড়া দেশের সব অঞ্চলে ১ জানুয়ারি থেকে সাময়িকভাবে ব্রিটিশ কাউন্সিল বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা জানানোর পর ব্রাউন ওই দাবি জানালেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 01:52 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

লন্ডন, ডিসেম্বর, ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের আঞ্চলিক কার্যালয় ব্রিটিশ কাউন্সিল বন্ধের রাশিয়ার পারিকল্পনা মেনে নেওয়া যায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বৃহস্পতিবার একথা বলেছেন। তিনি রাশিয়াকে এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বুধবার কেবল মস্কো ছাড়া দেশের সব অঞ্চলে ১ জানুয়ারি থেকে সাময়িকভাবে ব্রিটিশ কাউন্সিল বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা জানানোর পর ব্রাউন ওই দাবি জানালেন। এক পার্লামেন্টারি কমিটিতে ব্রাউন বলেন, "এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এ সিদ্ধান্তবদলানোর দাবি জানাচ্ছি। ব্রিটিশ কাউন্সিলের কর্মচারীদেরকে ঝুঁকির মুখে ফেলা রাশিয়ার উচিত নয়।" উল্লেখ্য, স্নায়ুযুদ্ধের পর থেকে বর্তমান সময়ে রাশিয়া ও ব্রিটেনের সম্পর্ক সবচেয়ে খারাপ যাচ্ছে। একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগ তোলায় সম্পর্কে এই অবনতি ঘটেছে। গত বছর লন্ডনে কেজিবির সাকে গোয়েন্দা আন্দ্রেই লিটভিনেনকো হত্যাকাণ্ড নিয়ে দুদেশের বিরোধ তীব্র হয়। দুদেশই পাল্টাপাল্টি কূটনীতিক বহিস্কার করে। রাশিয়া বুধবার বৈধ রেজিস্ট্রেশন না থাকার যুক্তিতে আঞ্চলিক তিনটি ব্রিটিশ কাউন্সিল সাময়িকভাবে বন্ধ করে দেবে বলে জানায়। ব্রিটেন এ সিদ্ধান্তকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, " রাশিয়ার সব ব্রিটিশ কাউন্সিলই আন্তর্জাতিক আইন মেনে স্থাপন করা হয়েছে।" এগুলো বন্ধ করে দেওয়ার রুশ সিদ্ধান্ত বৈধ প্রতিষ্ঠান ও এর কর্মচারীদের ওপর মারাত্মক আঘাত। এতে করে বিশ্বে রাশিয়ার ভাবমূর্তিও ক্ষুন্ন হবে বলে মিলিব্যাণ্ড মন্তব্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৮ঘ.