২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৩ দফা গাড়িবোমা হামলায় ৪০ জন নিহত

ইরাকের দক্ষিণাঞ্চলীয় আমারা নগরীতে বুধবার ৩ দফা গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৪০ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 10:28 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

বসরা, ইরাক, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের দক্ষিণাঞ্চলীয় আমারা নগরীতে বুধবার ৩ দফা গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৪০ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। এক পুলিশ কর্মকর্তা ৪০ জন নিহত হওয়ার কথা জানালেও স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা ৩৯ জন নিহত এবং ১২৫ জনেরও বেশি লোক আহত হওয়ার কথা জানিয়েছেন। নগরীর হাসপাতালগুলো হতাহত লোকজন দিয়ে ভরে গেছে। পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানায়। আমারায় এই বোমা হামলা ইরাকে কয়েকমাসের মধ্যে সবচে বড় বোমা হামলার ঘটনা। তেল সমৃদ্ধ দক্ষিণ ইরাকে চলমান উত্তেজনার মাঝে আমারায় এই বোমা হামলা হল। ইরাকের দক্ষিণাঞ্চল থেকে ব্রিটিশ সেনারা চলে যেতে শুরু করায় প্রতিদ্বন্দ্বী শিয়া দলগুলো সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। মৈসান প্রদেশের রাজধানী আমারার প্রধান সড়কে বোমা বিস্ফোরণগুলো ঘটেছে। আমারা থেকে টেলিফোনে এক পুলিশ কর্মকর্তা জানান, কয়েক ডজন লোক মারা যাওয়ায় মৃতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এক প্রত্যক্ষদর্শী জানান, রাস্তার পাশে গাড়ি পাকিংয়ের কাছে প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটে। এর পরপরই মার্কেটের সামনে ২য় ও ৩য় বোমাটির বিস্ফোরণ ঘটে। তিনি জানান, গাড়ি পার্কিং লটে প্রথম বোমা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে লোকজন জড়ো হওয়ার কারণে পরের বোমা বিস্ফোরণগুলোতে নিহতের সংখ্যা বেশি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৬৪৪ ঘ.