২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানাপোলিস-পরবর্তী আলোচনায় ইসরায়েল-ফিলিস্তিন

যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত মাসে ম্যারিল্যাণ্ডের অ্যানাপোলিসে অনুষ্ঠিত সম্মেলনের পর ইসরায়েল ও ফিলিস্তিনের আলোচক দল বুধবার প্রথবারের মতো আনুষ্ঠানিক শান্তি আলোচনায় বসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 09:44 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

জেরুজালেম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত মাসে ম্যারিল্যাণ্ডের অ্যানাপোলিসে অনুষ্ঠিত সম্মেলনের পর ইসরায়েল ও ফিলিস্তিনের আলোচক দল বুধবার প্রথবারের মতো আনুষ্ঠানিক শান্তি আলোচনায় বসেছে। জেরুজালেমের অধিকৃত অঞ্চলে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনা নিয়ে ফিলিস্তিনিদের একটি পক্ষ থেকে আলোচনা বয়কটের আহ্বানের মুখেও উভয়পক্ষের আলোচক দল অ্যানাপোলিস-পরবর্তী বৈঠকে বসল। ১৯৯৭ সালে জেরুজালেমের অধিকৃত অঞ্চলে ইসরায়েলের বসতি নির্মাণকে কেন্দ্র করে শান্তি আলোচনা ভেঙে পড়েছিল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি ও সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী আহমেদ কুরেই বৈঠকে সভাপতিত্ব করছেন। জেরুজালেমে ১২ টা ৩০ মিনিটে (১০৩০ জিএমটি) এই বৈঠক শুরু হয়। অ্যানাপোলিস সম্মেলনের পর এটিই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রথম বৈঠক। অ্যানাপোলিস সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২০০৮ সালের শেষ নাগাদ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রশ্নে একটি চুক্তি করতে রাজি হন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আরিয়ে মেকেল বলেছেন, "বুধবারের বৈঠক শান্তি আলোচনার সূচনা করেছে। এ বৈঠকে দুপক্ষ আলোচনার গতি এবং আলোচনা চালিয়ে যাওয়ার জন্য প্যানেল তৈরির সম্ভাবনা নিয়ে আলাপ করবে।" "এটি শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ। বৈঠকটি হবে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত এবং পদ্ধতিগত।" ইসরায়েলের নতুন বসতি স্থাপন পরিকল্পনার কারণে কয়েকজন ফিলিস্তিন কর্মকর্তা বৈঠক বয়কটের কথা চিন্তা করলেও শেষ পর্যন্ত ফিলিস্তিনি নেতা বৈঠকে বসার সিদ্ধান্ত নেন এবং তিনি বসতি স্থাপন বন্ধ করার জন্য ইসরায়েলকে চাপ দেওয়াটাকেই বৈঠকে প্রাধান্য দেবেন। ফিলিস্তিনি আলোচক সায়েব এরাকাত বলেন, " আমরা একদিকে আলোচনা এবং অন্যদিকে বসতি বাড়ানো---দুপথে কিভাবে চলতে পারি? বসতি স