২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে গাড়িবোমা বিস্ফোরণে সেনাবাহনীর শীর্ষ কর্মকর্তা নিহত

লেবাননে রাজধানী বৈরুতের উপকন্ঠে বুধবার সেনাবাহিনীর গাড়িবহরে এক গাড়িবোমা বিস্ফোরণে ব্রিগেডিয়ার জেনারেল ফ্রাঁসোয়া আল-হজ্জ্ব নিহত হয়েছেন। তিনি সেনাপ্রধান পদের অন্যতম উমেদার ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 09:16 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

বৈরুত, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লেবাননে রাজধানী বৈরুতের উপকন্ঠে বুধবার সেনাবাহিনীর গাড়িবহরে এক গাড়িবোমা বিস্ফোরণে ব্রিগেডিয়ার জেনারেল ফ্রাঁসোয়া আল-হজ্জ্ব নিহত হয়েছেন। তিনি সেনাপ্রধান পদের অন্যতম উমেদার ছিলেন। ওই বিস্ফোরণে তার দেহরক্ষীসহ আরও কয়েকজন সেনাসদস্য নিহত হয়েছেন। লেবাননে অষ্টম বারের মতো তারিখ পিছিয়ে ১৭ ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের ঘোষণা দেওয়ার একদিন পরই এ ঘটনা ঘটলো। বর্তমান সেনাপ্রধান জেনারেল মিশেল সুলাইমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলে ফ্রাঁসোয়া আল-হজ্জ্বের সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার কথা ছিল। সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি সূত্র একথা জানিয়েছে। ৫০ বছর বয়সী আল-হজ্জ্ব লেবাননের নাহর-আল-বারেদে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসলামী জঙ্গি বিরোধী সা