আলজিয়ার্স, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে মঙ্গলবার পরপর দুটি গাড়িবোমার বিস্ফোরণে জাতিসংঘের একজন কর্মচারীসহ অন্ততপক্ষে ৬৭ জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।
প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটে বেন আকনুন এলাকার সাংবিধানিক আদালত ভবনের বাইরে। অন্য বোমাটি বিস্ফোরিত হয় হাইদ্রা এলাকার একটি পুলিশ স্টেশন ও জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) কার্যালয়ের কাছাকাছি। উভয়ই অভিজাত এলাকা এবং সেখানে বিভিন্ন বিদেশি কোম্পানির অফিস আছে।
তাৎক্ষণিকভাবে কেউ এই ভয়াবহ হামলার দায় স্বীকার না করলেও বিশ্লেষকরা জানিয়েছেন, আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা এই হামলা চালাতে পারে। গত এপ্রিলে আলজিয়ার্সের উপকন্ঠে এ ধরনের একটি হামলা ও শহরের পূর্বাংশে গ্রীষ্মকালে হামলা চালানোর দাবি করছিল আল-কায়েদা।
জাতিসংঘের জেনেভা অফিস থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে তাদের এক কর্মচারী নিহত ও অপর ১৩ জন নিখোঁজ রয়েছে।
এর আগে নিউ ইয়র্ক থেকে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানান, আলজিয়ার্সের ইউএনএইচসিআর এর কার্যালয় ইউএনডিপি কার্যালয়ের কাছেই। বোমা বিস্ফোরণে ইউএনডিপি কার্যালয় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেলেও ওই ভবনে কেউ হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ফারহান হক বলেন, আলজেরিয়ায় ইউনিসেফ এবং ইউএনডিপির মতো জাতিসংঘ সংস্থাগুলোতে ১৯ জন আন্তর্জাতিক কর্মচারী ছাড়াও স্থানীয় আরও ১১৫ জন কর্মরত আছে।
ইউএনএইচসিআর কার্যালয় লক্ষ্য করেই বোমা হামলা চালানো হয়েছে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
বেন আকনুনের বিস্ফোরণের পর আশপাশের মানুষ রাস্তায় দিগি
bdnews24