২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালি সম্মেলন২০২০ লক্ষ্যমাত্রা নিয়ে বালিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইইউ

শিল্পোন্নত দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ২০২০ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং 'বালি রোডম্যাপ'-এ তা অন্তর্ভুক্ত করা নিয়ে পরষ্পর বিরোধী অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউ। বালিতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের আলোচনায় অন্য সবকিছুকে ছাপিয়ে উঠেছে এই ২০২০ বিতর্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 09:54 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

নুসা দুয়া, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শিল্পোন্নত দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ২০২০ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং 'বালি রোডম্যাপ'-এ তা অন্তর্ভুক্ত করা নিয়ে পরষ্পর বিরোধী অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউ। বালিতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের আলোচনায় অন্য সবকিছুকে ছাপিয়ে উঠেছে এই ২০২০ বিতর্ক। ২০২০ লক্ষ্যমাত্রায় শিল্পোন্নত দেশগুলোর নির্গমন মাত্রা নব্বই সালের স্তরের চেয়ে ২৫-৪৫ শতাংশ কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাপান ও কানাডাসহ কয়েকটি দেশ বালি রোডম্যাপে এ ধরনের কঠোর লক্ষ্যমাত্রা নির্ধারণের বিরোধিতা করছে। ওদিকে, ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার ২০২০ লক্ষ্যমাত্রাকে সমর্থন করে সম্মেলনের চূড়ান্ত প্রস্তাবনায় (বালি রোডম্যাপ) তা অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নেওয়ায় সম্মেলনে ব্যাপক হট্ট%