২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

পাকিস্তান মঙ্গলবার ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) পাল্লার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 09:34 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান মঙ্গলবার ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) পাল্লার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে। হাতাফ-৭ (বাবুর) ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম কিনা সে বিষয়ে মঙ্গলবার কিছু জানায়নি সেনাবাহিনী। পূর্বে তারা জানিয়েছিল ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, এ পরীক্ষা পাকিস্তানের কৌশলগত ক্ষমতা সংহত এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালী করবে। বিবৃতিতে বলা হয়েছে, বাবুর ক্ষেপণাস্ত্রটি রাডার এড়িয়ে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পরমাণু ক্ষমতাধর ভারত-পাকিস্তান একে অপরকে জানিয়ে নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে। ১৯৯৮ সালে দক্ষিণ এশিয়ার এ প্রতিবেশী দেশ দুটি পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মাদমিয়া সুম্রো এ পরীক্ষার জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তারা নিশ্চয়তা দিয়ে বলেছেন, সব কৌশলগত প্রজেক্ট উন্নয়ন পরিকল্পনায় তাদের পূর্ণ সমর্থন থাকবে। বাবুর নামের এ ক্ষেপণাস্ত্রটির প্রথম পরীক্ষা চালানো হয় ২০০৫ সালে। তখন এর পাল্লা ছিল পাঁচশ' কিলোমিটার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫০০ ঘ.