পাজু, দক্ষিণ কোরিয়া, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অর্ধ শতকেরও বেশি সময় পর দুই কোরিয়ার মধ্যে আবারও নিয়মিত ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী একটি স্টেশন থেকে মালবাহী একটি ট্রেন উত্তর কোরিয়ায় পৌঁছেছে। বিকালে ট্রেনটির দক্ষিণ কোরিয়ায় ফিরে আসার কথা। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
১৯৫০- ৫৩ সালের কোরীয় যুদ্ধের পর দুই কোরিয়ার মধ্যে নিয়মিত ট্রেন চলাচলের প্রচেষ্টা এটাই প্রথম। গত অক্টোবরে দুই কোরিয়ার শীর্ষ সম্মেলনের সময় এ ট্রেন চলাচলের বিষয়ে একমত হন উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউন।
উত্তর কোরিয়ার অভ্যন্তরে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন শিল্পনগরীতে কাঁচামাল সরবরাহ এবং সেখানকার শিল্পপণ্য পরিবহনের জন্য এ মালবাহী ট্রেন নিয়মিত চলাচল করবে। এ শিল্পনগরীটি থেকে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী স্টেশনটির দূরত্ব মাত্র ২০ কিলোমিটার।
দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীতে দুই কোরিয়ার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা আছে তাদের।
দক্ষিণের কর্মকর্তারা আরও জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়া হয়ে রাশিয়া এবং পরবর্তীতে ইউরোপ পর্যন্ত যাত্রী ও মালবাহী ট্রেন যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। একইভাবে এ ট্রেন যোগাযোগকে চীন পর্যন্ত স
bdnews24