২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাতিন আমেরিকায় 'আইএমএফ'র বিকল্প' ব্যাংক প্রতিষ্ঠা

আইএমএফ, বিশ্ব ব্যাংকের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে 'বিকল্প আঞ্চলিক ব্যাংক' প্রতিষ্ঠা করলো লাতিন আমেরিকার সাত দেশ। ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, বলিভিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ের প্রেসিডেন্টরা এবং উরুগুয়ের একজন প্রতিনিধি আর্জেন্টিনার রাজধানীতে রোববার এক অনুষ্ঠানে এ ব্যাংক প্রতিষ্ঠার সনদ স্বাক্ষর করেন। প্যারাগুয়ে ছাড়া এ উদ্যোগের বাকি ছয়টি দেশেরই ক্ষমতায়ই রয়েছে বামপন্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 06:51 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

বুয়েনস আইরেস, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আইএমএফ, বিশ্ব ব্যাংকের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে 'বিকল্প আঞ্চলিক ব্যাংক' প্রতিষ্ঠা করলো লাতিন আমেরিকার সাত দেশ। ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, বলিভিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ের প্রেসিডেন্টরা এবং উরুগুয়ের একজন প্রতিনিধি আর্জেন্টিনার রাজধানীতে রোববার এক অনুষ্ঠানে এ ব্যাংক প্রতিষ্ঠার সনদ স্বাক্ষর করেন। প্যারাগুয়ে ছাড়া এ উদ্যোগের বাকি ছয়টি দেশেরই ক্ষমতায়ই রয়েছে বামপন্থীরা। মার্কিন-বিরোধী অবস্থানের জন্য সুপরিচিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এ ব্যাংকের স্বপ্নদ্রষ্টা। 'ইউরোপ আমেরিকার ইচ্ছামতো' না হয়ে বরং সদস্য দেশগুলোর প্রণীত আইনে ঋণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার মতো একটি ব্যাংক প্রতিষ্ঠার জন্য লাতিন দেশগুলোকে দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে আসছিলেন শ্যাভেজ। ব্যাংকটির সদর দপ্তর স্থাপন করা হবে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। (আরও তথ্যসহ) আর্জেন্টিনার জাতীয় প্রাসাদে ব্যাংকের সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা বলেন, "দক্ষিণ আমেরিকার জনগণের সমন্বিত উন্নয়নের স্বপ্ন পূরণের লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছি আমরা।" ল্যাতিন আমেরিকার এ ব্যাংকে প্রত্যেক দেশের সমান ভোটাধিকার থাকবে। আগামী দুমাস ধরে ব্যাংকের তহবিল ও পরিচালনা সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত করবে সংশ্লিষ্ট দেশের অর্থমন্ত্রীরা। ব্যাংকটির মূলধন হবে ৭০০ কোটি ডলার। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এর সিংহভাগেরই যোগান দেবে ব্রাজিল ও ভেনেজুয়েলা। এছাড়া আর্জেন্টনা দেবে প্রায় ৮০ কোটি ডলার। আর্জেন্টিনার অর্থমন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রত্যেক দেশ তাদের প্রতিশ্র"ত মূলধনের ১০ ভাগ দিয়ে ব্যাংকের প্রাথিমক তহবিল গঠন করবে। ওদিকে, ওয়াশিংটনভিত্তিক একটি অর্থনৈতিক থিংক ট্যাংকের বিশ্লেষক রবার্তো মোলেন বলেছেন, কারাকাস ভিত্তিক হলেও ওই ব্যাংকের পরিচালনা পরিষদের গঠনের কারণেই শ্যাভেজ একে খুব একটা প্রভাবিত করতে পারবেন না। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্তৃত্বাধীন আইএমএফ-বিশ্বব্যাংকের বলয় থেকে বেরিয়ে আসার এ উদ্যোগের মূল অর্থনৈতিক শক্তি হিসেব আর্বির্ভূত হচ্ছে ব্রাজিল। ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয়েই ইতিমধ্যেই সম্পূর্ণভাবে আইএমএফ-এর ঋণ শোধ করে দিয়েছে এবং উরুগুয়েও একই পথে এগুচ্ছে। আর ভেনেজুয়েলার শ্যাভেজ কিছুদিনের মধ্যেই আইএমএফ-এর সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। শ্যাভেজের সঙ্গে শীতল সম্পর্ক রয়েছে এমন দেশগুলো এ ব্যাংকে যোগ দেয়নি। ল্যাতিন আমেরিকার মডেল অর্থনীতির দেশ হিসেবে পরিচিত চিলি এতে যোগ দেয়নি। যোগ দেয়নি শ্যাভেজর সঙ্গে একসময় বৈরিতায় জড়িয়ে পড়া অ্যালান গার্সিয়ার দেশ পেরুও। কলাম্বিয়ার এতে যোগ দেওয়ার কথা থাকলেও 'এফএআরসি' গেরিলাদের নিয়ে বিরোধে শেষ পর্যন্ত আর্জেন্টিনায় আসেনি তারা। তবে এ দেশগুলোকে ব্যাংকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসকে/এজে/ ১৩৩৪ঘ.