লিসবন, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আফ্রিকার নেতারা। পর্তুগালের রাজধানী লিসবনে দু'দিনব্যাপী আফ্রিকা-ইউরোপ সম্মেলনের শেষ দিনে রোববার আফ্রিকার অধিকাংশ নেতারা বাণিজ্য চুক্তির বিপক্ষে মত দেন। ফলে দুই মহাদেশের মধ্যে নতুন অথনৈতিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এই সম্মেলন মূল লক্ষ্য অর্জন ছাড়াই শেষ হল।
বিশ্বের সবচেয়ে ধনী মহাদেশ ইউরোপ এবং সবচেয়ে দরিদ্র আফ্রিকার মধ্যে সাত বছরের মধ্যে এটাই প্রথম শীর্ষ সম্মেলন। তবে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের উপস্থিতির কারণে সম্মেলন বয়কট করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। এমন পরিস্থিতিতে দুই মহাদেশের নেতাদের এ শীর্ষ সম্মেলন কতোটা সফল হবে তা নিয়ে আগে থেকেই সংশয় ছিল।
ব্রাসেলসের চাপে বাণিজ্য চুক্তির বিষয়টি রোববার জোর দিয়ে নাকচ করে দিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট আব্দুলায়ে ওয়াদে। ইউরোপীয় ইউনিয়ন চাইছে আগামী ৩১ ডিসেম্বর বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার পর সে জায়গায় একটি তথাকথিক 'অর্থনৈতিক অংশিদারিত্ব চ্ুিক্ত' (ইপিএ) করতে। সমালোচকেরা বলছেন, এতে আফ্রিকার গরিব কৃষকদের স্বার্থ ক্ষুণ
bdnews24