কুয়ালালামপুর, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়ায় রোববার বার্ষিক মানবাধিকার দিবসের এক শোভাযাত্রা করতে দেয়নি পুলিশ। বেশ কয়েকজন আইনজীবীসহ প্রায় ৬০ জন লোক শোভাযাত্রা নিয়ে রাজপথে বের হওয়ার ২০ মিনিটের মধ্যেই তাদের থামিয়ে দেওয়া হয়। এছাড়া, গ্রেফতার করা হয় কমপক্ষে আট জনকে।
মালয়েশিয়ার বার কাউন্সিল এবং সরকারি সতর্কবাণী উপেক্ষা করে ব্যানার ও লিফলেট নিয়ে তারা শোভাযাত্রা শুরু করে। সা
bdnews24