২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ জানুয়ারিতে ইসরায়েল-ফিলিস্তিন সফর করবেন

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামী ৯ থেকে ১১ জানুয়ারি ইসরায়েল ও ফিলিস্তিন এলাকা সফর করবেন। ফিলিস্তিনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 02:01 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

রামাল্লাহ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামী ৯ থেকে ১১ জানুয়ারি ইসরায়েল ও ফিলিস্তিন এলাকা সফর করবেন। ফিলিস্তিনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার একথা জানান। মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি নিয়ে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে প্রেসিডেন্ট বুশ গত সপ্তাহে বৈঠক করেন। এর পর হোয়াইট হাউস জানায়, জানুয়ারিতে বুশ মধ্যপাচ্য সফর করবেন। তবে কোনো নিদৃষ্ট তারিখ ও স্থানের নাম জানানো হয়নি। প্রেসিডেন্ট আব্বাসের একজন ঊর্ধ্বতন সহযোগী শনিবার 'ভয়েস অব প্যালেস্টাইন' রেডিওকে জানান, ডিসেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের মধ্যপ্রাচ্য সফরের পর আগামী জানুয়ারিতে বুশ ওই অঞ্চল সফর করবেন। বুশ ৯ থেকে ১১ জানুয়ারি মধ্যপ্রাচ্য সফরে আসতে পারেন বলে তিনি জানান। তবে হোয়াইট হাউস বুশের সফরের তারিখ নিশ্চিত করেনি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আনাপোলিসে অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন আয়োজনের পেছনে মূল ভূমিকা ছিল রাইসের। ওই সম্মেলনে আব্বাস ও ওলমার্ট ২০০৮ সালের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে একমত হন। রাইস জানিয়েছেন, ২০০৯ সালে বুশ প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তির ব্যাপারে তারা দুদেশকে চাপ দেবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৫৭ ঘ.