২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ডলারে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে ইরান

মার্কিন ডলারে তেল বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে বিশ্বের চতুর্থ বৃহৎ অশোধিত তেল উৎপাদনকারী দেশ ইরান। দেশটির তেল মন্ত্রীর বরাত দিয়ে ইরানের একটি সংবাদ সংস্থা শনিবার একথা জানিয়েছে। সংবাদ সংস্থা আইএসএনএ তেলমন্ত্রী গোলামহোসেইন নোজারির প্রতক্ষ্য কোনো বক্তব্য দিতে পারেনি। তবে ঊর্ধ্বতন এক কর্মকর্তা গত মাসে জানিয়েছিলেন, ইরানের সমস্ত তেলই এখন মার্কিন ডলার বাদে অন্য সকল মুদ্রায় বিক্রি হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 11:26 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

তেহরান, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন ডলারে তেল বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে বিশ্বের চতুর্থ বৃহৎ অশোধিত তেল উৎপাদনকারী দেশ ইরান। দেশটির তেল মন্ত্রীর বরাত দিয়ে ইরানের একটি সংবাদ সংস্থা শনিবার একথা জানিয়েছে। সংবাদ সংস্থা আইএসএনএ তেলমন্ত্রী গোলামহোসেইন নোজারির প্রতক্ষ্য কোনো বক্তব্য দিতে পারেনি। তবে ঊর্ধ্বতন এক কর্মকর্তা গত মাসে জানিয়েছিলেন, ইরানের সমস্ত তেলই এখন মার্কিন ডলার বাদে অন্য সকল মুদ্রায় বিক্রি হচ্ছে। নোজারির সঙ্গে কথা বলার পর আইএসএনএ লিখেছে, "মার্কিন ডলারে অশোধিত তেল বিক্রি না করার নীতির পরিপ্রেক্ষিতে ওই মূদ্রায় তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।" তিনি সংবাদ সংস্থাকে বলেন, "ডলারের মূল্য কমে যাওয়ায় এবং এর ফলে রপ্তানিকারকদের ক্ষতি হওয়ায় এই ব্যবস্থা নিতে হয়েছে। ডলার আর খুব বেশিদিন নির্ভরযোগ্য মূদ্রা থাকবে না।" তিনি আরও বলেন, "এ কারণে ওপেক দেশ গুলোর শীর্ষ সম্মেলনে ইরান মার্কিন ডলার বাদে অন্য এমন কোনো মূদ্রায় তেল বিক্রির প্রস্তাব দিয়েছে। যার ওপর নিভর করা যায় এবং রপ্তানিকারক দেশগুলোরও লোকসান না হয়।" ওপেকের গত নভেম্বরের সম্মেলনে ইরান ওই প্রস্তাব দিয়েছিল কিন্তু ভেনেজুয়েলা ছাড়া অন্য কোনো দেশ তাদের প্রস্তাবে সমর্থন করেনি। গত প্রায় দু'বছর ধরে ওপেকের শীর্ষ তেল উৎপাদনকারী সদস্য ইরান মার্কিন ডলারকে দুর্বল বলে এর বিনিময়ে তেল বিক্রি কমিয়ে আসছে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এক সা