বাইজি, ইরাক, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের উত্তরাঞ্চলীয় বাইজি শহরের একটি আবাসিক এলাকায় শনিবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ একথা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী রয়টার্স টেলিভিশনের ক্যামেরাম্যান জানান, সন্ত্রাসবিরোধী এক কর্মকর্তার বাড়িকে লক্ষ্য করে চালানো ওই গাড়িবোমা হামলায় কমপক্ষে ১১টি গাড়ি ধ্বংস এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবাসিক এলাকাটির পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত রয়টার্সের ওই ক্যামেরাম্যান আরও জানান, সকাল সোয়া সাতটার দিকে তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পান।
তিনি বলেন, হতাহতদের অধিকাংশ হচ্ছেন আশপাশের ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর বাসিন্দা। তিনি বলেন, আহতদের মধ্যে সন্ত্রাসবিরোধী কর্মকর্তা কর্নেল আলি শাকেরও রয়েছেন।
যুক্তরাষ্ট্র স
bdnews24