২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বেনজিরের ৩ সমর্থককে গুলি করে হত্যা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর তিন সমর্থককে শনিবার গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। ৮ জানুয়ারির সাধারণ নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বেনজিরের নেতৃত্বাধীন পাকিস্তান পিপল'স পার্টির (পিপিপি) এক দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। পুলিশ এবং পিপিপি'র নেতারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 06:54 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর তিন সমর্থককে শনিবার গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। ৮ জানুয়ারির সাধারণ নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বেনজিরের নেতৃত্বাধীন পাকিস্তান পিপল'স পার্টির (পিপিপি) এক দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। পুলিশ এবং পিপিপি'র নেতারা একথা জানিয়েছেন। পিপিপি নেত্রী বেনজির তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য দুবাই সফরে রয়েছেন। শনিবার ভোরের আগে বেলুচিস্তানের এক প্রত্যন্ত গ্রামে পিপিপি'র এক দলীয় কার্যালয়ে ঢুকে এ হত্যাযজ্ঞ চালায় হামলাকারীরা। এর আগে গত মাসে পাকিস্তানের বাণিজ্যিক প্রাণকেন্দ্র করাচিতে পৃথক দুই ঘটনায় পিপিপি'র দুই সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছিল। পিপিপি'র বেলুচিস্তান প্রদেশের সভাপতি সাদিক উমরানি রয়টার্সকে বলেন, "আমাদের তিন সমর্থককে হত্যা করা হয়েছে এবং একজন আহত হয়েছেন।" পুলিশ সন্দেহ করছে, আদিবাসী স