২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত জলবায়ু পরিবর্তনবিরোধী নতুন চুক্তি চান অ্যাল গোর

২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হওয়ার দু'বছর আগেই জলবায়ু পরিবর্তনবিরোধী নতুন চুক্তির জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন সহকারী প্রেসিডেন্ট অ্যাল গোর। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনা তৈরিতে অবদান রাখায় গোর এ বছর যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 02:52 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

অসলো, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হওয়ার দু'বছর আগেই জলবায়ু পরিবর্তনবিরোধী নতুন চুক্তির জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন সহকারী প্রেসিডেন্ট অ্যাল গোর। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনা তৈরিতে অবদান রাখায় গোর এ বছর যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছেন। কিয়োটো প্রটোকল পরবর্তী সময়ে জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইয়ে নতুন চুক্তির বিষয়ে ২০০৯ সালের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে গত তিন ডিসেম্বর শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। জাতিসংঘ এই সম্মেলনের আয়োজন করেছে। জাতিসংঘের সদস্য দেশগুলোর মন্ত্রীরা এখানে নতুন চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। শান্তি পুরস্কার গ্রহণের জন্য নরওয়ের রাজধানী অসলোতে পৌঁছে গোর বলেন, "আমি আশা করছি, নতুন একটি কার্যকর চুক্তি গ্রহণের বিষয়টি তারা দু'বছর এগিয়ে আনবেন। তাহলে আমাদের আর ২০১২ পর্যন্ত অপেক্ষা করতে হবে না।" আগামী সোমবার তিনি পুরস্কার গ্রহণ করবেন। জলবায়ু পরিতর্বন নিয়ে বিশ্বব্যাপী সচেতনা তৈরির জন্য ২০০৭ সালে গোরের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিরোধী আন্তর্জাতিক প্যানেল। অ্যাল গোর জানান, শান্তি পুরস্কার গ্রহণ করে এবং পরে বালিতে জাতিসংঘ সম্মেলনে তিনি দেশগুলোর প্রতি যে বার্তা দেবেন তাতে দ্রুত চুক্তির বিষয়টিও থাকবে। ১৯৯৭ সালে স্বাক্ষরিত কিয়োটে প্রটোকলে ৩৬টি দেশকে গ্রিন হাউস গ্রাস নির্গমনের নিদৃষ্ট মাত্রা বেঁধে দেওয়া হয়েছে। তবে ওই চুক্তিকে ঝুঁকিপূর্ণ জানিয়ে, যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত এতে স্বাক্ষর করেনি। তাদের অভিযোগ কিয়োটো প্রটোকলে উন্নয়নশীল দেশগুলোকে অন্যায়ভাবে অব্যহতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিষয়ে অ্যাল গোর বলেন, "জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে নিরপেক্ষ নেতার ভূমিকা পালন করতে হবে। যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন করার জন্য আমরাও অনেকে কঠিন পরিশ্রম করছি।" তিনি জানান, মার্কিন নীতি পরিবর্তনের অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাতশ'রও বেশি শহর এবং অনেক রাজ্য কিয়োটোর বিধিবিধান মেনে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর চেষ্টা করেছে এবং গত সপ্তাহে দেড়শ' মার্কিন ব্যবসায়ী নেতা ক্ষতিকর গ্যাস নির্গমণ কমানোর আহ্বান জানিয়েছে। অ্যাল গোর বলেন, "কাজেই বোঝা যাচ্ছে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০২৩ ঘ.