২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নন্দীগ্রামে বহু কবরের সন্ধান পেয়েছে পুলিশ

ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে গত মাসে জমি অধিগ্রহণের ঘটনা নিয়ে সন্দেহভাজন মাওবাদীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষের পর সেখানকার কয়েকটি গ্রামে বহু কবরের খোঁজ পেয়েছে পুলিশ। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

কোলকাতা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে গত মাসে জমি অধিগ্রহণের ঘটনা নিয়ে সন্দেহভাজন মাওবাদীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষের পর সেখানকার কয়েকটি গ্রামে বহু কবরের খোঁজ পেয়েছে পুলিশ। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বামপন্থী সরকার জানিয়েছিল, ওই ঘটনায় ছয়জন নিহত হয়েছে। কিন্তু প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বেশি এবং সেগুলো গোপন করা হয়েছে। সরকারি হিসেবে জমি অধিগ্রহণ নিয়ে নন্দীগ্রামে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত নিহত হয়েছে ৩৪ জন। টাটা কোম্পানির একটি গাড়ি কারখানা তৈরির জন্য জনগণের কাছ থেকে জমি অধিগ্রহণের চেষ্টা করে পশ্চিমবঙ্গ সরকার কয়েকদফায় ব্যর্থ হয়েছে। জমি ছেড়ে দিয়ে গ্রামবাসীদের তুলে দিতে কমিউনিস্টরাও চলতি বছর ব্যর্থ হয়। কিন্তু গত মাসে গ্রামবাসী রাস্তা খুঁড়ে যাতায়াত বন্ধ ও কমিউনিস্ট পার্টির অফিস পুড়িয়ে দেওয়ার পর এলাকার বিরোধী দলগুলো ও মাওবাদী বিদ্রোহীরা সেখানকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। গ্রামবাসীদের প্রতিরোধ ঠেলে গুলি করতে করতে তারা গ্রামে ঢুকে পড়ে। এ সময় গুলিতে নিহতদের মৃতদেহ সন্দেহভাজন মাওবাদীরা সরিয়ে ফেলে বলে জানিয়েছে এলাকাবাসী। কেন্দ্রীয় পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অলোক রাজ বলেন, "অনেকগুলো কবরের খোঁজ পাওয়া গেছে। দেহগুলো দেখে মনে হচ্ছে তাড়াহুড়া করে কবর দেওয়া হয়েছে। বিষয়টি ভালভাবে জানার জন্য কবরগুলো খুঁড়তে হবে। চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্বীকার করেছেন, নন্দীগ্রামে তার সরকার রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২৬ঘ.