সিউল, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি ব্যক্তিগত চিঠি পেয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল। বৃহস্পতিবার উত্তর কোরিয়া একথা জানিয়েছে।
পিয়ংইয়ংয়ের সরকারি বার্তাসংস্থা 'কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি' জানিয়েছে, সফররত মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী কিস্টোফার হিল বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেইক ইউই চানকে চিঠিটি হস্তান্তর করেন। (আরও তথ্যসহ)
বুশ চিঠিতে কী লিখেছেন সে বিষয়ে কোনো কিছু জানায়নি বার্তাসংস্থাটি। তবে বিষয়টি উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দুই নেতার মধ্যকার সম্পর্কে যে উন্নতি হচ্ছে তার ইঙ্গিত বহন করছে।
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বিষয়ক মার্কিন আলোচক ক্রিস্টোফার হিল এর আগে তিনদিনের পিয়ংইযং সফরের ব্রিপিং কিংবা নিউজ ব্রিফিংয়ে বুশের চিঠি সম্পর্কে কিছু বলেননি। এমনকী চিঠির ব্যাপারে তার কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্যও পাওয়া যায়নি।
উত্তর কোরিয়া স
bdnews24