২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে অপহরণ ও শিরোচ্ছেদের দায়ে ১৪ জঙ্গির যাবজ্জীবন

এক মার্কিনিসহ ২০ জনকে অপহরণ ও তাদের মধ্যে তিন জনের শিরোচ্ছেদের দায়ে বৃহস্পতিবার ১৪ জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফিলিপাইনের আদালত। ২০০১ সালে পশ্চিমাঞ্চলের সমুদ্র সৈকতের একটি বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র থেকে তাদের অপহরণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 11:48 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ম্যানিলা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক মার্কিনিসহ ২০ জনকে অপহরণ ও তাদের মধ্যে তিন জনের শিরোচ্ছেদের দায়ে বৃহস্পতিবার ১৪ জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফিলিপাইনের আদালত। ২০০১ সালে পশ্চিমাঞ্চলের সমুদ্র সৈকতের একটি বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র থেকে তাদের অপহরণ করা হয়। পালাওয়ান সমুদ্র সৈকতের ডস পালমাস অবকাশ যাপন কেন্দ্র থেকে অপহরণের কয়েক সপ্তাহ পর আবু সায়াফ জঙ্গি গ্র"পের সদস্যরা গুইলারমো সবেরো নামের একজনকে গলা কেটে হত্যা করে। জঙ্গিরা ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি জঙ্গলে জিম্মিদের আটকে রাখে। প্রায় এক বছর পর জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনীর এক অভিযানের সময় গোলাগুলিতে নিহত হন মার্কিন নাগরিক মার্টিন বার্নহাম ও স্বদেশী এক নার্স। অভিযানের সময় পায়ে গুলিবিদ্ধ হনে বার্নহামের স্ত্রী গ্রেসিয়া। তবে তিন বেঁচে যান। পরে তিনি ওই জিম্মি ঘটনা নিয়ে তিনটি বই লিখেছেন। অপহরণ ও হত্যার দায়ে আদালত আবু সায়াফ গ্র"পের ২০ সদস্যকে জাবজ্জীবন ও ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে এক হাজার থেকে সাত হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। আদালতের রায়ের পর টোটিং হান্নাহ নামের এক অপরাধীকে নিরাপত্তা কর্মীরা আদালতের বাইরে যখন পুলিশ ভ্যানের দিকে নিয়ে যাচ্ছিল তখন তিনি রয়টার্সকে বলেন, "এদেশে কোনো বিচার নেই।" তিনি আরও বলেন, "আবু সায়ফ আরও শক্তিশালী হবে তখন আমরা আবার ফিরে আসব।" আদালতের এক কর্মকর্তা জানান, ওই মামলা থেকে এক মহিলাসহ আরও চার জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আবু সায়ায় ছোট জঙ্গি গ্র"প হলেও খুবই ভয়ঙ্কর ও দেশটির দক্ষিণাঞ্চলে তাদের নৃশংসতার কাহিনী জনমুুখে ঘুরে বেড়ায়। জঙ্গি এই গ্র"পটির সদস্যরা ডস পালমাসে অভিযান চালিয়ে অস্ত্রের মুখে জিম্মিদের স্পিডবোটে করে তুলে নিয়ে যায়। পরে তাদের দক্ষিণাঞ্চলীয় বাসিলান ও জুলু দ্বীপে নিয়ে আটকে রাখে। ওই ঘটনায় নিহত বার্নহাম বিবাহ বার্ষিকী পালনে স্ত্রীকে নিয়ে ওই সময় অবকাশ যাপন কেন্দ্রে অবকাশ যাপন কেন্দ্রে এসেছিলেন এবং আমেরিকান অন্য আমেরিকান সবেরো ফিলিপাইনের বান্ধবীকে নিয়ে সেখানে ছুটি কাটাতে গিয়েছেলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৪০ঘ.