ওমাহা, নেব্রাস্কা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে আবারও বেপরোয়া গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে নয়জনের প্রাণহানি হয়েছে। নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহার একটি শপিং মলে বুধবার ভয়াবহ এ ঘটনা ঘটিয়েছে ১৯ বছর বয়সী এক তরুণ। অবশ্য, আটজনকে হত্যার পর ওই তরুণ নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।
হাসপাতাল মুখপাত্র সূত্রে জানা গেছে, বুধবার বিকালে ওয়েস্টরোডস মলের এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। এদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় টেলিভিশন 'কেইটিভি'কে এক নারী বলেন, "এটা ছিল খুবই ভয়ানক ঘটনা।"
যুক্তরাষ্ট্রে বেপরোয়া গুলিবর্ষণে গণহত্যার সর্বশেষ ঘটনা এটি। এর আগে আট মাস পূর্বে ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে এক ছাত্র ৩২ জনকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছিল। এ ঘটনা ছিল আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বেপরোয়া গুলিবর্ষণের ঘটনা।
এছাড়া, ২০০৬ সালের অক্টোবরে এক ট্রাক চালক পাঁচ স্কুল ছাত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছিল।
কেইটিভি জানিয়েছে, রবার্ট হকিন্স নামের ওই বন্দুকধারী নেব্রাস্কার বেলেভু'র বাসিন্দা। তিনি ওমাহার কাছের কুয়াইল ক্রিক স
bdnews24