২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ইরানেরই জয়: আহমাদিনেজাদ

পরমাণু কর্মসূচি নিয়ে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দাবির বিপরীত মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ইরানেরই জয় ঘোষণা করছে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ একথা বলেছেন। ইরান ২০০৩ সালে পরমাণু কর্মসূচি স্থগিত করেছে এবং এখনও তা স্থগিত আছে-- যুক্তরাষ্ট্রের 'দ্য ন্যাশনাল ইন্টেলিজেন্স এসটিমেট' (এনআইই) তাদের এক প্রতিবেদনে একথা বলার পর আহমাদিনেজাদ বুধবার এই জয় দাবি করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 11:48 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

তেহরান, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু কর্মসূচি নিয়ে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দাবির বিপরীত মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ইরানেরই জয় ঘোষণা করছে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ একথা বলেছেন। ইরান ২০০৩ সালে পরমাণু কর্মসূচি স্থগিত করেছে এবং এখনও তা স্থগিত আছে-- যুক্তরাষ্ট্রের 'দ্য ন্যাশনাল ইন্টেলিজেন্স এসটিমেট' (এনআইই) তাদের এক প্রতিবেদনে একথা বলার পর আহমাদিনেজাদ বুধবার এই জয় দাবি করলেন। টেলিভিশনে এক ভাষণে তিনি বলেন, "আজ ইরানি জাতির জয় হয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে পরমাণু ইস্যুতে সব আন্তর্জাতিক শক্তির বিপরীতে ইরানি জাতিরই জয় ঘোষিত হয়েছে। " ইরান তাদের পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে