২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বুধবার অঘোষিত সফরে ইরাক গেছেন। জাতীয় সংহতি গড়ে তোলার ক্ষেত্রে ইরাকি নেতাদের ওপর চাপ বাড়ার মাঝে নিরাপত্তা বিধানের লক্ষ্য অর্জনে কমান্ডারদের পরিকল্পনা জানাই তার এ সফরের উদ্দেশ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 10:14 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

মসুল, ইরাক, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বুধবার অঘোষিত সফরে ইরাক গেছেন। জাতীয় সংহতি গড়ে তোলার ক্ষেত্রে ইরাকি নেতাদের ওপর চাপ বাড়ার মাঝে নিরাপত্তা বিধানের লক্ষ্য অর্জনে কমান্ডারদের পরিকল্পনা জানাই তার এ সফরের উদ্দেশ্য। ন্যাটো সেনাদলের ওপর বোমা হামলার মাঝে আফগানিস্তান সফর শেষে গেটস ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলে পৌঁছান। ইরাকে সহিংসতা কমে আসার সুযোগকে সংখ্যাগরিষ্ঠ শিয়া ও সংখ্যালঘু সুন্নি আরবদের মধ্যে বিভেদ দূর করার কাজে লাগানোর জন্য গেটস ইরাকি নেতাদের আহ্বান জানিয়েছেন। তবে গেটস মসুলে পৌঁছার কয়েক ঘণ্টা আগেই সেখানে এক পুলিশ স্টেশনে গাড়িবোমা হামলা হয়েছে। এছাড়া, বাগদাদের উত্তরে বাকুবা ও কিরকুক নগরীতেও দুটি ভিন্ন বোমা হামলার ঘটনায় অন্ততপক্ষে ৭ জন নিহত হয়েছে। গেটস মসুলে মার্কিন সেনা কমান্ডারদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার পর বাগদাদে রওনা হন। এখানে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে মার্কিন বাহিনী ও অন্যান্য ঊর্ধ্বতন ইরাকি কর্মকর্তাদের মর্যাদা নিয়ে গেটসের আলোচনা করার কথা। গেটসের সঙ্গে সফররত পেন্টাগনের প্রেস সেক্রেটারি জেয়ফ মোরেল বলেছেন, "৩ মাস আগে ইরাক সফরের পর এ পর্যন্ত সেখানকার পরিস্থিতির কতটুকু উন্নতি হয়েছে তা সরেজমিনে দেখতেই গেটস বাগদাদ গেছেন।" গেটস ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকিসহ অন্যান্য নেতাদের সঙ্গেও দেখা করতে বাগদাদে যান। পরিস্থিতির উন্নতি ঘটাতে সক্রিয় ভূমিকা রাখতে বলার পাশাপাশি লক্ষ্য অর্জনে আরও কি করা যায় তা ভেবে দেখতে নেতাদের আহ্বান জানানোর পরিকল্পনা রয়েছে গেটসের। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ বছরের শুরুতেই ইরাকে ৩০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেন। উদ্দেশ্য ছিল ইরাককে গৃহযুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফেরানো। এরপর থেকে ইরাকে বর্তমানে সহিংসতা অনেক কমে এসেছে। যুক্তরাষ্ট্রও ধাপে ধাপে সেনা সরিয়ে নিতে শুরু করেছে। ফলে এখন ইরাক সরকার সুন্নি ও শিয়া আরবদের মধ্যে বিভেদ দূর করার চেষ্টা নিচ্ছে কিনা সবার নজর রয়েছে সেদিকেই। গেটসের ইরাক সফরের আগে মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টে ইরাক সফর শেষে রোববার বলেছেন, "ইরাকি নেতাদেরকে এখন উন্নত নিরাপত্তা পরিস্থিতির সুযোগে সংহতি স্থাপনের পথে এগুতে হবে। নয়ত দেশটিতে আবারও স