২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার ঝুঁকির মুখে পড়বে উপকূলের ১৫ কোটি মানুষ

জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও নাগরিক উন্নয়নের ফলে ২০৭০ সাল নাগাদ বিশ্বের বড় বড় উপকূলীয় শহরগুলোর প্রায় ১৫ কোটি মানুষের বন্যার ঝুঁকির মুখে পড়বে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

লন্ডন, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও নাগরিক উন্নয়নের ফলে ২০৭০ সাল নাগাদ বিশ্বের বড় বড় উপকূলীয় শহরগুলোর প্রায় ১৫ কোটি মানুষের বন্যার ঝুঁকির মুখে পড়বে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে বিশ্বের উপকূলীয় শহরগুলোর প্রায় চার কোটি মানুষ বন্যার ঝুঁকির মধ্যে আছে। ২০৭০ সালে এই সংখ্যা দাঁড়াতে পারে ১৫ কোটিতে। এ সময় প্রায় ৩৯ ট্রিলিয়ন ডলারের সম্পদ ও অবকাঠামো একই ঝুঁকির মুখে পড়বে। যা প্রাক্কলিত বিশ্ব জিডিপির প্রায় ৯ শতাংশ। দূর্যোগ গবেষণাকারী প্রতিষ্ঠান 'রিস্ক ম্যানেজমেন্ট সলিউশন' ও শীর্ষ বিজ্ঞানীদের নিয়ে 'অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' এই প্রতিবেদন প্রকাশ করেছে। উপকূলীয় শহরাঞ্চলে বন্যার ঝুঁকি নিয়ে এটিই তাদের এ যাবৎকালের বৃহত্তম গবেষণার আংশিক প্রতিবেদন। বিশ্বের ১৩০টি বন্দরনগরীর বর্তমান ও ভবিষ্যৎ বন্যার ঝুঁকি পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয় প্রবল ঝড়ের সঙ্গে উপকূলীয় বন্যায় অর্থ সম্পদের ক্ষতির দিক দিয়ে সবচেয়ে হুমকির মুখে আছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি শহর। এই শহরের সম্পদের পরিমান বর্তমানে ৪০০ বিলিয়ন মার্কিন ডলার। ২০৭০ সাল নাগাদ এর পরিমান বেড়ে দাঁড়াতে পারে তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার। এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বাড়তে থাকায় ২০৭০ সাল নাগাদ ঝুঁকির দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকবে চীনের গুয়াংঝু শহর। এরপর যথাক্রমে নিউইয়র্ক, কলকাতা, সাংহাই, মুম্বাই, তিয়ানজিন, টোকিও, হংকং এবং ব্যাংকক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪২ঘ.