মস্কো, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ায় গত রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বচনের স্বচ্ছতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব অসন্তোষ প্রকাশ করলেও সমর্থন জানিয়েছে চীন। ওই নির্বাচনে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া ৬৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে।
নির্বাচেন জালিয়াতির যে সমস্ত অভিযোগ উঠেছে তা তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার বিরোধীদলগুলো অভিযোগ করেছে, পুতিনের দলকে বিজয়ী করতে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে।
তবে নির্বাচনের ফলাফলকে জনগণের মতামতের প্রতিফলন উল্লেখ করে রাশিয়ার প্রতি সমর্থন জানিয়েছে চীন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন গ্যাং মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, "নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। চীন মনে করে এতে রাশিয়ার জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে।"
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও বিরোধীদের আপত্তি উড়িয়ে দিয়ে বলেছেন, তার দলের প্রতি জনগণের যে আস্থা আছে নির্বচনের ফলাফলে তা প্রমাণিত হয়েছে।
শীতল যুদ্ধের সময়কার প্রতিপক্ষ চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এখন অনেক বন্ধুত্বপূর্ণ। গ্যাস ও তেলের পাইপ লাইন নিয়ে চুক্তির কাছাকাছি চলে আসায় তাদের সম্পর্ক আরও জোরদার হচ্ছে। ২০১০ সালে দু'দেশের মধ্যে ৬০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হবে বলে আশা করা হচ্ছে।
ইরানের পরমাণু বিতর্ক নিয়ে একট্টা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দুই দেশ। তাদের বিরোধিতার কারণে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারছেনা।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, রাশিয়ার ভোট সুষ্ঠু হয়নি। বিরোধীরাও নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেছে। পার্লামেন্টে একমাত্র বিরোধী শক্তিতে পরিণত হতে যাওয়া কমিউনিস্ট পার্টি জানিয়েছে, ফলাফলের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে।
তবে, রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ভ
bdnews24