২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুমুল বিতর্কের মাঝেও আলোচনায় অগ্রগতি বালি সম্মেলনে

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে চীন ও ভারত কতটা ভূমিকা রাখবে তা নিয়ে তুমুল বিতর্কের মাঝেই এবারের বালি সম্মেলনে ২০০৯ সালের মধ্যে বিশ্ব উষ্ণায়ন রোধের লড়াইয়ে নতুন চুক্তির পথে এগুনোর কিছু পদক্ষেপ নিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

নুসা দুয়া, ইন্দোনেশিয়া, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে চীন ও ভারত কতটা ভূমিকা রাখবে তা নিয়ে তুমুল বিতর্কের মাঝেই এবারের বালি সম্মেলনে ২০০৯ সালের মধ্যে বিশ্ব উষ্ণায়ন রোধের লড়াইয়ে নতুন চুক্তির পথে এগুনোর কিছু পদক্ষেপ নিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। জাতিসংঘের শীর্ষ জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকর্তা ইউভো ডি বোয়ের কিয়োটো প্রটোকল পরবর্তী জলবায়ু পরিবর্তন রোধের দীর্ঘমেয়াদী চুক্তির জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরুর লক্ষ্যে এই সম্মেলনে অগ্রগতির প্রশংসা করেছেন। তবে এ পক্রিয়ায় কিছু অশুভ ফলের ব্যাপারেও সতর্ক করে দেন তিনি। মঙ্গলবার দ্বিতীয় দিনের অধিবেশনের শুরুতেই উন্নত ও উন্নয়নশীল দেশের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। অস্ট্রেলিয়া কিয়োটো স্বাক্ষরের পর একমাত্র উন্নত দেশ হিসেবে যুক্তরাষ্ট্র একাই এ চুক্তির বাইরে রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন ও ভারতের মতো শীর্ষ নির্গমনকারী উন্নয়নশীল দেশগুলো কি ভূমিকা রাখবে সে বিষয়ে নিশ্চিত হতে চান বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সম্মেলনের দ্বিতীয় দিনে নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং নতুন চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছতে বিশেষ গ্র"প গঠন করে বৈঠকে বসেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সম্মেলনের চূড়ান্ত পর্বে পরিবেশ মন্ত্রীদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন এসব গ্র"পের সদস্যরা। ১৩০ টি দেশের পরিবেশ মন্ত্রী এ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ জলবায়ু সচিবালয়ের প্রধান ইভো ডি বোয়ের মঙ্গলবার বলেন," খুবই উৎসাহব্যাঞ্জক সূচনা হয়েছে সম্মেলনের।" ডি বোয়ের জানান, সৌর জ্বালানি এবং বায়ু চালিত টারবাইনের মতো দূষণমুক্ত জ্বালানি প্রযুক্তি সরবরাহে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার উপায় খুঁেজ বের করতে একটি 'স্টাডি গ্র"প' গঠন করা হচ্ছে। বিশ্বের পাঁচ শীর্ষ নির্গমনকারী দেশের মধ্যে শুধুমাত্র জাপানই কিয়োটো প্রটোকল স্বাক্ষরকারী। শীর্ষ নির্গমনকারী যুক্তরাষ্ট্র এ চুক্তি স্বাক্ষর করেনি। চীন ও ভারত উন্নয়নশীল দেশ হওয়ায় এ চুক্তি মেনে চলতে আইনগতভাবে বাধ্য নয়। আর রাশিয়া সীমিত আকারে নির্গমন কমিয়ে কিয়োটো মেনে চলার পথে এগুচ্ছে। কিন্তু ২০১২ সালের মধ্যেই সব দেশকে কিয়োটো মেনে চলার বাধ্যবাধকতার মধ্যে আনাই বালি সম্মেলনের অন্যতম লক্ষ্য। ওদিকে, কিয়োটো স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে জাপান ও কানাডার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চীন ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোকে নির্গমন কমাতে অতিরিক্ত চাপ প্রয়োগ করার। বালিতে উপস্থাপিত কানাডার এক প্রতিবেদনে চীন ও ভারতের মতো দেশগুলোকে আইনগত বাধ্যবাধকতার মধ্যে আনার দাবি জানানো হলেও ২০১২ সালের মধ্যে ধনী দেশগুলোর আরও বেশি নির্গমন কমানোর বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। অন্যদিকে, চীন ও ভারত বলছে, ধনীদেশগুলোকে এখন আরও বেশি করে নির্গমন কমাতে হবে। কেননা বর্তমান অবস্থার জন্য তারাই বেশি দায়ী এবং তাদের এখন নির্গমন কমানোর সামর্থ্যও রয়েছে। কিন্তু দারিদ্র দূরীকরণের জন্য আরও উন্নয়ন প্রয়োজন থাকায় এখনই বেশি মাত্রায় নির্গমন কমানোর পদক্ষেপ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০৫ ঘ.