২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরবদের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা চায় ইরান

শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা চুক্তি চায় ইরান। কাতারের দোহায় 'গাল্ফ কোঅপারেশন কাউন্সিল' (জিসিসি) এর প্রধানের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার একথা বলেন। >> ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপে একমত চীন-যুক্তরাষ্ট্র

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

দোহা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা চুক্তি চায় ইরান। কাতারের দোহায় 'গাল্ফ কোঅপারেশন কাউন্সিল' (জিসিসি) এর প্রধানের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার একথা বলেন। জিসিসি সম্মেলনে যোগ দিতে আহমাদিনেজাদ সোমবার দোহায় যান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনাকর পরিস্থিতির মাঝে তাকে এ সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। জিসিসি প্রধানের সঙ্গে বৈঠকের শুরুতেই টেলিভিশনে প্রচারিত বক্তব্যে আহমাদিনেজাদ বলেন, "এই সহযোগিতা পারস্য উপসাগরকে শান্তিপূর্ণ অঞ্চলে পরিণত করতে পারে।" বেশিরভাগ আরব দেশই এ অঞ্চলকে আরব উপসাগর বলে থাকে। জিসিসি'র সদস্য দেশগুলো হচ্ছে, সৌদি আরব, ওমান, ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং কাতার। সবগুলো দেশই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর মতোই উদ্বিগ্ন। কোনো কোনো দেশের সঙ্গে জলসীমা নিয়েও ইরানের বিরোধ আছে। ইরানের কর্মকর্তারা বলছেন, আহমাদিনেজাদই প্রথম জিসিসিতে আমন্ত্রিত ইরানের প্রেসিডেন্ট। সম্মেলন শেষে ইরানে ফেরার পথে আহমাদিনেজাদ বলেন, "স্বাভাবিকভাবেই আমি সহযোগিতা বাড়াতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন প্রস্তাব দেব। আশা করি আমার ভাইয়েরা তা বিবেচনা করবেন।" আরব উপসাগরকে নিরাপদ রাখা এবং যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন ঠেকানোর সবচে ভালো উপায় উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি--- এ যুক্তিতে ইরান প্রায়ই তা করার জন্য আরবদের আহ্বান জানিয়ে আসছে। কিন্তু আরবরা এতে সাড়া দেয়নি। উপসাগরের তিনটি দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানের বিরোধ দীর্ঘদিনের। কুয়েতের সঙ্গে ইরানের জলসীমা নিয়ে বিরোধ এখনও নিষ্পত্তি হয়নি। তারপরও কাতার সফরকালে আহমাদিনেজাদ বলেছেন, " পাস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় খুলে গেছে বলেই মনে হচ্ছে। ইরানের নীতি হচ্ছে সব দেশের সঙ্গে সহযোগিতার হাত বাড়ানো। বিশেষত, বন্ধুসুলভ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৫ঘ.