সিঙ্গাপুর, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে নানাকারণে ইরানের ওপর আরও বেশি জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। রাশিয়াকে একাট্টা করা গেলে এ ব্যাপারে একটি চুক্তিও হতে পারে। শীর্ষ এক কূটনীতিক সোমবার একথা বলেছেন।
বিশ্বের শক্তিধর দেশগুলো শনিবার ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপে সমঝোতার জন্য বৈঠক করেছে। ফ্রান্সের কূটনীতিকরা বলছেন, এর ফলে কয়েক সপ্তাহের মধ্যেই ইরান শাস্তিমূলক পদক্ষেপের মুখে পড়তে পারে। রাশিয়া এবং চীন আগে এ ধরনের কোনো পদক্ষেপের বিরোধিতা করেছে।
রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি অব স্টেট নিকোলাস বার্নস সিঙ্গাপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, "চীন সরকারের সঙ্গে আমরাও ইরানে নিষেধাজ্ঞা আরোপের নানা কারণ খুঁজে পেয়েছি।"
এখন নতুন করে ইরানে নিষেধাজ্ঞা আরোপে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত হতে পারে শনিবারেই। কিন্তু রাশিয়ার দূত প্যারিসের ওই বৈঠকে উপস্থিত থাকতে অপারগ। রাশিয়াকে বৈঠকে শামলি করা গেলে ইরানের ওপর তৃতীয় দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া আমরা শুরু করে দিতে পারব।
এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘের ৫ স্থায়ী সদস্য দেশ এবং জার্মানি নভেম্বরের শেষ নাগাদ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে বিরত থাকতে একমত হয়। এতে করে ইরানে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষণকাজ স্থবির হয়ে পড়াসহ ইইউএর মধ্যস্থতার চেষ্টাও ধীর হয়ে পড়ে।
শেষ মুহূর্তের ইইউ আলোচনাও ব্যর্থ হয়। জাতিসংঘ রিপোর্টে বলা হয় ইরান সহযোগিতা করছে। তবে পুরোপুরি নয়। এতে বিশ্বের শক্তিশালী ছয় দেশ সন্তুষ্ট হতে পারেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৬ঘ.
bdnews24