২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে অযোগ্য ঘোষিত হলেন নওয়াজ

আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে। সোমবার নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছে। নওয়াজ অতীতে যেসব অভিযোগে অভিযুক্ত হয়েছেন তার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 11:42 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

লাহোর, পাকিস্তান, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে। সোমবার নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছে। নওয়াজ অতীতে যেসব অভিযোগে অভিযুক্ত হয়েছেন তার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। লাহোরে নির্বাচনী কর্মকর্তা রাজা কামরুজামান রয়টার্সকে বলেন, "অপরাধী সাব্যস্ত হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।" প্রসঙ্গত, লাহোর নওয়াজ শরীফের শক্ত ঘাঁটি এবং এখানেই গত সপ্তায় তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে সোমবার সকালে নওয়াজের এক আইনজীবী আশঙ্কা ব্যক্ত করেন যে, আগামী মাসে অনুষ্ঠেয় পাকিস্তানের সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অযোগ্য ঘোষিত হতে পারেন। নওয়াজের আইনজীবী খাজা হারিস রয়টার্সকে বলেন, ১৯৯৯ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর যেসব অপরাধে নওয়াজ দোষী সাব্যস্ত হয়েছিলেন তার ভিত্তিতেই তাকে আসন্ন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হতে পারে। যদিও, পাকিস্তানের দুই মেয়াদের প্রধানমন্ত্রী হওয়া নওয়াজ বলে আসছেন, ওইসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগে হারিস বলেন, "নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা না করার জন্য আমরা তাকে (নির্বাচনী কর্মকর্তা) যথেষ্ট কারণ দেখিয়েছি। কিন্তু বর্তমান নির্বাচনী পরিস্থিতিতে আমি এ ব্যাপারে আশাবাদী নই। " হারিস আরও বলেন, "তিনি (নির্বাচনী কর্মকর্তা) নওয়াজের পক্ষে রায় দিলে তা হবে খুবই সাহসের কাজ।" নওয়াজ মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচন বয়কটের হুমকি দিয়ে আসছিলেন। এছাড়া, আরেক বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বলে আসছেন, তার দল নির্বাচনে অংশ নেবে। তবে নওয়াজের সঙ্গে একত্রে নির্বাচন বয়কট করার বিকল্পও তিনি হাতে রেখেছেন। নির্বাসন থেকে স