বালি, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বালি সম্মেলন শুরুর দিনই কিয়োটো প্রটোকল অনুমোদন করল অস্ট্রেলিয়া। এ পদক্ষেপ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ব্যাপক সাড়া জাগিয়েছে। অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী কেভিন রুড সোমবার শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই জলবায়ু চুক্তিটি অনুমোদন করে সরকারি নথিতে স্বাক্ষর করেন।
রুডের এ পদক্ষেপে অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের কিয়োটো বিরোধিতার অবসান হল এবং এখনও কিয়োটো চুক্তি স্বাক্ষর করেনি এমন উন্নত দেশ হিসেবে যুক্তরাষ্ট্র একা হয়ে পড়ল।
৫০ বছর বয়সী কেভিনরুড চুক্তিটি অনুমোদনের পরপর এক বিবৃতিতে বলেন, "এটি নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক কাজ, এর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমার সরকারের অঙ্গীকার বোঝা যাবে।"
অস্ট্রেলিয়ার মধ্য-বামপন্থী লেবার পার্টির নেতা রুড গত ২৪ নভেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন এবং দেশটিতে রক্ষণশীল দলের প্রায় ১২ বছরের শাসনের অবসান ঘটান।
মার্কিন প্রেসিডেন্ট বুশের ঘনিষ্ঠ মিত্র সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড সরকার বলে আসছিল কিয়োটো স্বাক্ষর করলে কয়লার ওপর নির্ভরতা এবং রপ্তানী বাণিজ্যের কারণে অস্ট্রেলিয়ার অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়বে।
কিন্তু পরিবেশ বিষয়ক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান 'ক্লাইমেট ইন্সটিটিউট' স
bdnews24