ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তন বিরোধী নতুন চুক্তির জন্য মতৈক্যে পৌঁছানোর লক্ষ্য নিয়ে সোমবার থেকে থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সম্মেলন। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ১০ দিনব্যাপী এ সম্মেলনে মতৈক্যে পৌঁছানোর পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বেশ কয়েকটি পক্ষের ভিন্ন ভিন্ন স্বার্থ।
গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শিল্পোন্নত দেশগুলো ভারত ও চীনের মত উন্নয়নশীল দেশগুলোকে চাপ দেবে। অন্যদিকে, পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস নির্গমণ কামানোর অন্দোলনে য্ক্তুরাষ্ট্রের নেতৃত্বের ব্যার্থতার অভিযোগ করবে গরিব দেশগুলো। সব মিলিয়ে কয়েকটি দেশ নিজেদের অবস্থান থেকে দরকষাকষি করবে।
সম্মেলনে প্রধান ভূমিকা পালনকারী পক্ষগুলো সম্পর্কে কিছু তথ্য:
জাতিসংঘ
গত বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের সর্বশেষ মানব উন্নয়ন প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের বিপর্যয় এড়াতে সম্মিলিত পদক্ষেপের কথা বলা হয়েছে। এতে শিল্পোন্নত দেশগুলোকে আহ্বান জানানো হয়, ১৯৯০ সালে তারা যে মাত্রায় গ্রিনহাউস গ্যাস নির্গমণ করত ২০৫০ সালের মধ্যে তা ৮০ শতাংশে কমিয়ে আনতে হবে।
জাতিসঘের ওই প্রতিবেদনের প্রধান লেখক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিচার্স ফেলো কেভিন ওয়াটকিনস রয়টার্সকে বলেন, "বালি সম্মেলনের জন্য বার্তা হলো, বিশ্ব আর অপেক্ষা করতে পারছে না"
জাতিসংঘ চাইছে ২০০৯ সালের শেষের দিকে অনুষ্ঠেয় কোপেনহেগেন সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিরোধী একটি নতুন চুক্তি করতে। বালি সম্মেলনের পর জাতিসংঘের সদস্য দেশগুলো এ নিয়ে আলোচনা ও দরকষাকষির জন্য দু'বছর সময় পাবে।
উন্নয়নশীল বিশ্ব
দ্বিতীয় শীর্ষ গ্রিন হাউস গ্যাস নির্গমণকারী দেশ চীন জানিয়েছে, বেশিরভাগ গ্যাস নির্গমণের জন্য উন্নত দেশগুলোই দায়ী। কাজেই এ ব্যাপারে তাদেরকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। গ্যাস নির্গমণের মাত্রা নির্দিষ্ট করে দিতে অনাগ্রহী চীন। তারা মনে করছে এর ফলে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হবে। তারা চায় ধনী দেশগুলো কম গ্রিনহাউস নির্গমণকারী প্রযুক্তি হস্তান্তর করুক।
ভারতসহ অন্য বেশিরভাগ উন্নয়নশীল দেশ চীনের সঙ্গে এ ব্যাপারে একমত। ব্রাজিল জানিয়েছে, জলবায়ু পরিবর্তন রুখতে গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল রক্ষায় সাহায্যের হাত বাড়াতে হবে পশ্চিমাদের। বড় মাত্রায় ইথানল উৎপাদনকারী ব্রাজিল জীবাষ্মজ্বালানী আমদানিতে যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের সামালোচনা করেছে।
শিল্পোন্নত বিশ্ব
যুক্তরাষ্ট্র: উন্নয়নশীয় দেশগুলোকে অন্যায্যভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এই অজুহাত তুলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কিয়োটো প্রটোকলের বিরোধিতা করে আসছেন। তিনি মনে করেন এই চুক্তিতে স্বাক্ষর করলে য্ক্তুরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমিয়ে আনতে জ্বালানি হিসেবে হাউড্রোজেন ও পরিসুদ্ধ কয়লা ব্যবহারের জন্য প্রযুক্তিগত উন্নয়নের পেছনে বড় ধরনের বিনিয়োগের ওপর জোর দেন বুশ। ২০০৯ সালে জলবায়ু পরিবর্তন বিরোধী নতুন চুক্তির বিষয়ে গত জুনে জি-৮ এর সম্মেলনে তিনি শিল্পোন্নত দেশগুলোর সঙ্গে একমত হন।
ইউরোপীয় ইউনিয়ন: ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ ২০ শতাংশ কমাতে রাজি ইউরোপীয় ইউনিয়ন। তারা জানিয়েছে, অন্য দেশগুলোও যদি তাদের সঙ্গে যোগ দেয় তাহলে ৩০ শতাংশ কমানো সম্ভব।
ইইউ আশা করছে, গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমানোর ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দিতে যুক্তরাষ্ট্র ও শিল্পোন্নত দেশগুলো রাজি হবে।
অস্ট্রেলিয়া: শীর্ষ কয়লা রপ্তানীকারক দেশ অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার দেশ যত দ্রুত সম্ভব কিয়োটো প্রটোকলে স্বাক্ষর করবে। তখন যুক্তরাষ্ট্রই হবে একমাত্র শিল্পোন্নত দেশ যারা এই চুক্তিতে স্বাক্ষর করেনি। জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনার জন্য বালি সম্মেলনে যোগ দেবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড।
দ্বীপ বিশ্ব
জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি হুমকির মুখে আছে ছোট ছোট দ্বীপ দেশগুলো। মালদ্বীপসহ অন্য ছোট দ্বীপ দেশগুলো জানিয়েছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বিশ্বের ঊষ্ণতা বেড়ে যাওয়ায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে দ্বীপদেশগুলোর নিম্মাঞ্চল তলিয়ে যেতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৪০ঘ.
bdnews24