২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ সালের শেষে শান্তি চুক্তির সম্ভাবনা ক্ষীণ: ওলমার্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট আগামী বছর শেষে মধ্যপ্রাচ্য শান্তিচুক্তির সম্ভাবনা সম্পর্কে নিরাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, "২০০৮ সালের শেষ নাগাদ চুক্তিতে পৌঁছার জন্য আমরা দ্রুতগতিতে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এ প্রক্রিয়া চূড়ান্ত রূপ পাওয়ার সুনির্দিষ্ট কোনো সময়সীমার ব্যাপারে এখনও কেউ প্রতিশ্র"তিবদ্ধ নয়।" রোববার ইসরায়েলের মন্ত্রীসভার বৈঠকের শুরুতে ওলমার্ট একথা বলেন। >>অ্যানাপোলিস সম্মেলন লক্ষ্য অর্জন করেছে: আব্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 01:44 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

জেরুজালেম, ডিসেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট আগামী বছর শেষে মধ্যপ্রাচ্য শান্তিচুক্তির সম্ভাবনা সম্পর্কে নিরাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, "২০০৮ সালের শেষ নাগাদ চুক্তিতে পৌঁছার জন্য আমরা দ্রুতগতিতে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এ প্রক্রিয়া চূড়ান্ত রূপ পাওয়ার সুনির্দিষ্ট কোনো সময়সীমার ব্যাপারে এখনও কেউ প্রতিশ্র"তিবদ্ধ নয়।" রোববার ইসরায়েলের মন্ত্রীসভার বৈঠকের শুরুতে ওলমার্ট একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অ্যানাপোলিস সম্মেলনে ইসরায়েল ও ফিলিস্তিনকে আশ্বস্ত করে বলেছেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্য শান্তি প্র"ক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত থাকবে। যদিও বুশের প্রেসিডেন্সির মেয়াদ শেষের আগে শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা তেমন নেই। অ্যানাপোলিস সম্মেলনে প্রায় ৭ বছর পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আবার আনুষ্ঠানিক আলোচনার সূচনা হওয়াসহ দুপক্ষ আগামী বছর শেষ নাগাদ চূড়ান্ত শান্তিচুক্তিতে উপনীত হতে একমতও হয়েছে। কিন্তু তারপরও ওই সম্মেলনের পর ইসরায়েলে মন্ত্রীসভার প্রথম বৈঠকেই ওলমার্ট ওই নৈরাশ্যবাদী বক্তব্য দিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। ফিলিস্তিনিদের কাছ থেকে পারস্পরিক সহযোগিতা ছাড়া তাদেরকে কোনোরকম ছাড় দেওয়ার পরিকল্পনা নেই-- ডানপন্থী কোয়ালিশন শরীকদের স্পষ্টত এমন ইঙ্গিত দিয়ে ওলমার্ট বলেন, "মার্কিন উদ্যোগে প্রণীত স্থবির হয়ে পড়া রোডম্যাপ শান্তিচুক্তির আওতায় প্রদত্ত প্রতিশ্র"তিতে অবিচল থাকার ওপরই শান্তিপ্রক্রিয়ার অগ্রগতি নির্ভর করছে।" তিনি বলেন, "ওই যৌথ বিবৃতির সবচে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ভবিষ্যতে আমরা কোনো চুক্তিতে উপনীত হলে তা রোডম্যাপের সব প্রতিশ্র"তি পূরণের ওপরই নির্ভর করবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৯ঘ.