২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন রোববার, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ

রাশিয়ায় রোববার অনুষ্ঠিত হবে পার্লামেন্ট নির্বাচন। প্রচারাভিযান শেষ হয়েছে গত শুক্রবারেই। বিশ্লেষকরা জানিয়েছেন, নির্বাচনে পুতিনের দল 'ইউনাইটেড রাশিয়া' বড় ধরণের জয় পেতে যাচ্ছে। তবে নির্বাচন স্বচ্ছ হবে কিনা, তা নিয়ে সংশয় আছে বিরোধীদের। শনিবার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ ভোটাররা অভিযোগ করেছেন, ভোট দেওয়ার জন্য তাদের ভয় দেখানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

মস্কো, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ায় রোববার অনুষ্ঠিত হবে পার্লামেন্ট নির্বাচন। প্রচারাভিযান শেষ হয়েছে গত শুক্রবারেই। বিশ্লেষকরা জানিয়েছেন, নির্বাচনে পুতিনের দল 'ইউনাইটেড রাশিয়া' বড় ধরণের জয় পেতে যাচ্ছে। তবে নির্বাচন স্বচ্ছ হবে কিনা, তা নিয়ে সংশয় আছে বিরোধীদের। শনিবার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ ভোটাররা অভিযোগ করেছেন, ভোট দেওয়ার জন্য তাদের ভয় দেখানো হচ্ছে। নির্বাচনে ইউনাইটেড রাশিয়া আশানুরূপ সংখ্যগরিষ্ঠতা পেলে রাশিয়ার রাজনীতির ওপর পুতিনের নিয়ন্ত্রণ আরও বাড়বে। যদিও আগমী বছেরর শেষ নাগাদ ক্ষমতার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর তিনি প্রেসিডেন্ট পদ ত্যাগ করেবন। সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, নির্বাচনে পুতিনের দল ৬০ শতাংশ ভোট পেতে পারে। সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী দলের অবস্থান যেখানে অনেক পেছনে। সাইবেরিয়ার শিক্ষার্থ, ভলগা উপত্যকার ডাক্তার এবং মস্কোর অফিস কর্মচারীসহ সাধারণ ভোটারদের অনেকেই শনিবার অভিযোগ করেছেন, তাদেরকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। ভোট না দিলে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণের হুমকিও দেওয়া হচ্ছে। নির্বাচনের দিন রোববার সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও অনেককে অফিসে আসতে বলা হয়েছে। এর মাধ্যমে নিয়োগদাতারা পর্যবেক্ষণ করতে চান, কে ভোট দিল আর কে দিল না। ১৯৯০ এর দশকের বিশৃঙ্খল রাশিয়াকে স্থীতিশীল করা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পুতিনের বড় অবদান আছে বলে মনে করে দেশটির বেশিরভাগ নাগরিক। জানা গেছে, নির্বাচনী প্রচারাভিযান শেষ করে পুতিন শুক্রবার রাত কাটিয়েছেন টেলিভিশনে মার্শাল আর্ট প্রতিযোগিতা দেখে। পুতিনের অন্যতম সমালোচক সাবেক বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যরি ক্যাসপারোভ জানিয়েছেন, এই নির্বাচন বৈধ হবে না, কারণ পুতিনের প্রশাসন জালিয়াতির মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নিয়ে নেবে। এক সংবাদ সম্মেলনে ক্যাসপারোভ বলেন, "নির্বাচন যে সম্পূর্ণ অবৈধ তা আমরা জনগণকে অবশ্যই দেখাব।" তবে ক্রেমলিন প্রশাসন জানিয়েছে, নির্বাচনে জালিয়াতির সম্ভাবনা নেই। পুতিন বলেছেন, তিনি আশা করছেন নির্বাচন স্বচ্ছ হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০১০ ঘ.