২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ান নিয়ে জাপানকে সতর্ক করে দিল চীন

তাইওয়ানের স্বাধীনতা আন্দোলনের কর্মীদের আশ্রয় প্রশয় দেওয়ার ইস্যুতে জাপানকে সতর্ক করে দিয়েছে চীন। শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচি জাপানকে উদ্দেশ্য করে বলেন, কাউকে আশ্রয় দেওয়ার মাধ্যমে কোনো 'ভুল বার্তা' দেওয়া ঠিক হবে না। এক জাপানি কর্মকর্তা একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 12:12 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

বেইজিং, ডিসেম্বর ১ (বিডিনিউজ টুয়ন্টিফোর ডটকম/রয়টার্স) - তাইওয়ানের স্বাধীনতা আন্দোলনের কর্মীদের আশ্রয় প্রশয় দেওয়ার ইস্যুতে জাপানকে সতর্ক করে দিয়েছে চীন। শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচি জাপানকে উদ্দেশ্য করে বলেন, কাউকে আশ্রয় দেওয়ার মাধ্যমে কোনো 'ভুল বার্তা' দেওয়া ঠিক হবে না। এক জাপানি কর্মকর্তা একথা জানান। বেইজিংয়ে জাপানি পররাষ্ট্রমন্ত্রী মাসাহিকো কোমুরা'র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তাইওয়ানের স্বাধীনতাকামীদের প্রতি ইঙ্গিত করে ইয়াং জিয়েচি বলেন, কাউকে আশ্রয় দেওয়ার মাধ্যমে কোনো 'ভুল বার্তা' দেওয়া ঠিক হবে না। নাম প্রকাশ না করার শর্তে ওই জাপানি কর্মকর্তা বলেন, জাতিসংঘে যোগ দেওয়ার জন্য আবেদন করার প্রশ্নে আগামী বছরের মার্চে তাইওয়ানের গণভোট অনুষ্ঠানের পরিকল্পনাকে একটা হুমকি বলে মনে করছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মাসাহিকো কোমুরা বলেছেন, কোনো এক পাক্ষিক উদ্যোগকে সমর্থন করে বর্তমান চীন-তাইওয়ান ক্ষমতার ভারসাম্যকে নষ্ট করতে চায় না জাপান। প্রসঙ্গত, তাইওয়ানের রাজনীতিকরা মাঝে মধ্যেই জাপান সফরে যেয়ে থাকেন। এ নভেম্বরে জাপান সফর করেন তাইওয়ানের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে ইচ্ছুক মা ইং জিও। আর আগামী মাসে জাপান সফরের পরিকল্পনা করছেন তার প্রতিপক্ষ প্রার্থী ফ্রাঙ্ক সিয়েহ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৮০০ ঘ.