২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের মধ্যপ্রাচ্য প্রস্তাব থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে জাতিসংঘের একটি খসড়া প্রস্তাব থেকে শুক্রবার পিছু হটলো যুক্তরাষ্ট্র। এ সপ্তাহে মেরিল্যান্ডের অ্যানাপোলিসে মার্কিন প্রেসিডেন্ট বুশের উদ্যোগে অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে গৃহীত কর্মপরিকল্পনাকে সমর্থন করে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওই খসড়া প্রস্তাব গ্রহণ করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 10:11 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

জাতিসংঘ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে জাতিসংঘের একটি খসড়া প্রস্তাব থেকে শুক্রবার পিছু হটলো যুক্তরাষ্ট্র। এ সপ্তাহে মেরিল্যান্ডের অ্যানাপোলিসে মার্কিন প্রেসিডেন্ট বুশের উদ্যোগে অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে গৃহীত কর্মপরিকল্পনাকে সমর্থন করে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওই খসড়া প্রস্তাব গ্রহণ করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কিন্তু নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবটি যথাযথ নয় বলে ওইদিনই তাদের অপছন্দের কথা জানায় ইসরায়েল। এরপরদিনই তাদের প্রস্তাবটি প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। অবশ্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাবের বিষয়ে তাদের আপত্তি উত্থাপন করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি কূটনৈতিক সূত্র একইসঙ্গে এ ইঙ্গিতও দিয়েছেন যে বৃহস্পতিবার ওই প্রস্তাব উত্থাপনের আগে তাদের সঙ্গে কোনোরকম আলোচনাও করেনি যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাবটি নিয়ে আলোচনার পর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আলেজান্দ্রো উলফ ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, "বিষয়টি নিয়ে বিশদ আলোচনার পর ওয়াশিংটন এ সিদ্ধান্তে পৌঁছেছে যে 'এ ধরনের একটি বিষয় (প্রস্তাব) নিয়ে কিছুটা অস্বস্তি সৃষ্টি হয়েছে।" মার্কিন দূত বলেন, "উভয় পক্ষের প্রতি সম্মান দেখিয়ে, কি করলে উভয়েরই ভাল হবে তা বিবেচনা করে আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি যে সবচেয় ভাল হল প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া।" তিনি আরও বলেন, আসলে অ্যানাপোলিস সম্মেলনের ওপরই সবার মনযোগ থাকা উচিৎ। বুশের উদ্যোগে গৃহীত অ্যানাপোলিস সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২০০৮ সালের মধ্যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং একটি শান্তি চুক্তি করার বিষয়ে সমঝোতায় আসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৬০৩ ঘ.