২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় লাখো মানুষের শ্যাভেজ বিরোধী সমাবেশ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের বিরেধীরা বিশাল বিক্ষোভ-সমাবেশের মধ্য দিয়ে শক্তি জানান দিয়েছে। সংবিধান পরিবর্তন করে শ্যাভেজকে আজীবন প্রেসিডেন্ট নির্বাচন করতে দেওয়া হবে কিনা- তা নিয়ে গণভোটের আগে বিরোধীরা এই সমাবেশ করল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 01:44 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

কারাকাস, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের বিরেধীরা বিশাল বিক্ষোভ-সমাবেশের মধ্য দিয়ে শক্তি জানান দিয়েছে। সংবিধান পরিবর্তন করে শ্যাভেজকে আজীবন প্রেসিডেন্ট নির্বাচন করতে দেওয়া হবে কিনা- তা নিয়ে গণভোটের আগে বিরোধীরা এই সমাবেশ করল। গণভোটের মাধ্যমে শ্যাভেজের ক্ষমতা বৃদ্ধি রুখতে প্রতিজ্ঞাবদ্ধ বিরোধীরা কারাকাসের প্রধান সড়কগুলোতে সমাবেশের সময় 'না' 'না' শ্লোগান দেয়। সমাবেশে যোগ দেওয়া যুবক ফ্রেডি গুয়েভারা বলেন, "কোনো সন্দেহ নেই সবাই গণভোটে অংশ নেবে এবং আমরাই জিতব। এর মাধ্যমে গণতন্ত্রের জয় হবে।" এ সময় তার পরণে ছিল একটি লাল টি-শার্ট। এর ওপরে ইংরেজিতে লেখা ছিল 'নো'। সংবিধান পরিবর্তনের বিরোধীরা সমাবেশে লাল-নীল ও হলুদ জাতীয় পতাকা নিয়ে না, না, না, বলে শ্লোগান দিতে থাকে। এই গণভোটে শ্যাভেজ জিতে গেলে তিনি আজীবন প্রেসিডেন্ট নির্বাচনের যোগ্যতা রাখবেন। এছাড়া, এর ফলে রাষ্ট্রীয়ভাবে সমাজতন্ত্রকেই প্রাধান্য দেওয়া হবে। বিরোধীদের বিপক্ষে শ্যাভেজ বেশিরভাগ সময় জিতে এসেছেন। তবে সা